আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

ইতালিতে রহস্যজনক ভাবে এক বাংলাদেশীর মৃত্যু

ইতালিতে রহস্যজনক ভাবে এক বাংলাদেশীর মৃত্যু

ইতালিতে রহস্যজনক ভাবে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ১৪ জানুয়ারী দিপু মন্ডল(২৮) নামের এক প্রবাসী সকালে বাসা থেকে প্রতিদিনের মত কাজে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা পরে এক ইতালিয়ান পার্শবর্তী পাহাড়ের জঙ্গলে তার মৃত্যুদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ তার লাশ ময়না তদন্ত শেষে মর্গে রেখেছে।
দিপু মন্ডলের বাড়ী শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার তেলিপাড়া গ্রামে। তার পিতার নাম প্রান কৃষ্ণ মন্ডল।দিপুর মৃত্যু সংবাদ  গ্রামের বাড়ীতে পৌছলে তার পিতা-মাতা কান্নায় ভেঙ্গে পড়েন।এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।২০১২ সালে
ভাগ্যের চাকা গোরাতে দিপু ইউরোপের দেশ ইতালিতে আসেন। শেষ সম্ভল এক টুকরো জমি বিক্রি করে ৮ লাখ টাকা খরচ করে, মা-বাবার মুখে হাসি ফোটানোর জন্য ইতালিতে পাড়ি জমায় এই রেমিট্যেন্স যোদ্ধা। কিন্তু ভাগ্যের চাকা না ঘুরাতেই পরপারে পাড়ি দিয়েছে দিপু।
দিপু ইতালির নাপলি প্রভিন্সের পালমা কম্পানিয়ায় বসবাস করতেন। তার সাথে একই বাসার থাকা জাকির হোসেন জানান,সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় দিপু মন্ডল,দুপুরে বাসায় আসেনি। রাতে বাসায় এসে জানতে পারি তার মৃত্যু হয়েছে।তিনি আরও জানান,দিপু মাঝে মাঝে অসংলগ্ন কথাবার্তা বলতেন। বেশী সময়ই সে চুপচাপ থাকতেন।
এ ব্যাপারে শরিয়তপুর কল্যান সমিতির অন্যতম নেতা কাজী আল আমিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, দিপুর মৃত্যু সংবাদ আমি শুনেছি তবে কি কারনে মৃত্যু হয়েছে তা জানা যায় নি।শরিয়তপুর কল্যান সমিতি তার জন্য আর্থিক সহযোগিতা এবং লাশ পাঠানোর জন্য সবকিছু করবে বলে তিনি জানান।
দিপু মন্ডলের আকর্ষিক মৃত্যুতে পালমা এলাকায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত