আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালিতে আয়েবার ১৫তম ইসি মিটিং অনুষ্ঠিত

ইতালিতে আয়েবার ১৫তম ইসি মিটিং অনুষ্ঠিত

ইতালির দক্ষিণে সিসিলি দ্বীপের কাতানিয়ায় অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশান আয়েবার ১৫ তম কার্যনির্বাহী কমিটির প্রথম পর্বে সভায়  বক্তারা বলেন আয়েবা প্রবাসীদের স্বার্থ রক্ষায় দেশে এবং প্রবাসে সরকারের কাছে জোরালো ভূমিকা রাখবে। আয়েবার প্রশংসা করে সভার প্রধান অতিথি ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেন আয়েবা হচ্ছে প্রবাসীদের পক্ষে কথা বলার অন্যতম প্লাটফর্ম।
তিনি আরো বলেন প্রবাসি বাংলাদেশিদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যথাসময়ে সোচ্চার ও কার্যকর ভূমিকা পালন করার মধ্য দিয়ে আয়েবা ইতোমধ্যে ইউরোপের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কাছে আলোচিত সক্রিয় একটি সংগঠনে পরিণত হয়েছে। আয়েবা সভাপতি জয়নাল আবেদীন প্রবাসীদের সংসদে প্রতিনিধিত্বের দাবী জানান।মহাসচিব কাজী এনায়েত উল্লা ইনু বলেন প্রবাসীরা সরকারের পাশে থেকে দেশে উন্নয়নে ভূমিকা রাখছে এখন আরো ব্যাপক আকারে প্রবাসীরা দেশে বিনিয়োগ করে দেশের উন্নয়নে অংশিদার হতে চায়।   বন্দরনগরী কাতানিয়া মিউনিসিপ্যালিটিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। হোটেল শেরাটনের বল রুমে আয়োজিত সভায় আয়েবার সভাপতি ইনঞ্জিঃ জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েতউল্লাহ ইনুর পরিচালনায় বক্তব্য রাখেন কাতানিয়া প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ ,আয়েবার ভাইস প্রেসিডেন্ট বৃন্দের মধ্যে জিককুর নাহিন জায়গিরদার,আহমেদ ফিরোজ,আকম সেলিম,ডাঃ ফরহাদ আলী খান, স্বাগতিক দেশের মধ্যে যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু,উপদেষ্টা লুৎফর রহমান, মাইনুল ইসলাম নাসিম,কাতানিয়া কমিউনিটির জাকির হোসেন,,মোল্লা সেলিম,  সহ আরো অনেকে।

সভায় প্রবাসীদের পার্সপোর্ট সমস্যা, ভোটধিকার প্রয়োগ,সহ প্রবাসীদের বিভিন্ন সমস্য কি ভাবে সমাধান করা যায় এ নিয়ে আলোচনা করা হয়। কাতানিয়া সিটি কাউন্সিলর সোনিয়া নওয়াব সহ ইতালিয়ান আমন্ত্রিত অতিথিদের বিশেষ সন্মানা দেওয়া হয়। প্রথম অধিবেশন শেষে কার্যনির্বাহী কমিটির সভায় নতুন বছরে আয়েবা  কি ভাবে প্রবাসীদের সেবায়   দাড়প্রান্তে যাবে সে ব্যাপারে বিশদ আলোচনা করা হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত