আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ভেনিসে জাকজমকপূর্ণভাবে ভৈরব পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

ভেনিসে জাকজমকপূর্ণভাবে ভৈরব পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

গত ২৭ জানুয়ারী রবিবার সন্ধ্যায় ইটালির ভেনিসে বাংলাদেশী কমিউনিটির সুনাম অর্জনকারী সামাজিক সংগঠন “ভৈরব পরিষদ ভেনিস” এর সম্মেলন অনুষ্ঠিত হয়। ভৈরব পরিষদের প্রায় ১০৭ জন উপদেষ্টার সর্বসম্মতিক্রমে ও সকল উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরের মাধ্যমে বিগত বছরের কর্মদক্ষতা যাচাই করে ৫১ সদস্য বিশিষ্ট এক সাংগঠনিক কার্যকরী পরিষদ গঠন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার পর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভা শেষে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের অন্যতম উপদেষ্টা কামরুজ্জামান সাফি। আলোচনা সভা শেষে বিগত বছরের অনুষ্ঠিত কর্মসূচী নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনী উপস্থাপন করা হয়।
সংবর্ধনা দেয়া হয় ইতালীর প্রথম সারির স্বনামধন্য বাংলাদেশী ব্যবসায়ী ভৈরবের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মোশাররফ হোসেনকে, সংবর্ধনা দেয়া হয় ১৯৮৬ সালে ভেনিসে সর্বপ্রথম পদার্পণকারী ভৈরবের সন্তান মোহাম্মদ ফরিদ মিয়াঁকে। আলোচনা সভা শেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান এর দ্বায়িত্বে এক মনোমুগ্ধকর ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় ও মনফাল্কনে থেকে আগত শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। সব শেষে সকল দর্শকদের জন্য এক প্রতিযোগিতামুলক লটারির আয়োজন করা হয়, লটারীতে পুরষ্কার দেয়া হয় টিভি, মোবাইল, মাইক্রোওয়েভ ওভেন সহ অন্যান্য সামগ্রী।
অনুষ্ঠানের  আলোচনা সভায় বক্ত্যব্য রাখেন ইতালীর রোম থেকে আগত ইতালীর স্বনামধন্য ব্যবসায়ী মোশাররফ হোসেন, ভৈরব পরিষদ ভেনিস এর আজীবন সম্মানিত উপদেষ্টা জনাব কাজী আব্দুল মান্নান, নবগঠিত পরিষদের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সিরাজুল হক, উপদেষ্টা মোহাম্মদ মুসা মিয়াঁ, ইটালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও ভৈরব পরিষদ ভেনিস এর আঞ্চলিক উপদেষ্টা জনাব রফিক ছৈয়াল, ভেনিস বাংলা স্কুল এর সভাপতি কামরুল সারোয়ার, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি নাসির উদ্দিন, বৃহত্তর ঢাকা এসোসিয়েসন এর সাধারন সম্পাদক ও ভৈরব পরিষদ  ভেনিস এর সম্মানিত আঞ্চলিক উপদেষ্টা মোস্তাক আহমেদ, নরসিংদী জেলা সমিতির সভাপতি মনিরুল হক, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস মিয়াঁ, ভৈরব পরিষদ ভেনিস এর আঞ্চলিক উপদেষ্টা ও বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর যুগ্ন-সাধারন সম্পাদক আবু তাহের খান ঢালী, ভৈরব পরিষদ ভেনিস এর সম্মানিত আঞ্চলিক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মিলন মোহাম্মদ, ভৈরব পরিষদ ভেনিস এর সম্মানিত আঞ্চলিক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী নেয়ামাল চৌধুরী, ভৈরব পরিষদ ভেনিস এর আঞ্চলিক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তাজুল ইসলাম, ভৈরব পরিষদ ভেনিস এর সম্মানিত আঞ্চলিক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আলম, ভৈরব পরিষদ ভেনিসের  সাধারন সম্পাদক সেলিম জাভেদ, সহ-সভাপতি আবদূর রাসেদ ভুইয়া, যুগ্ন-সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  মোবারক হোসাইন, অর্থ-বিষয়ক সম্পাদক  মোহাম্মদ রাসিদ মিয়া প্রমুখ।
সম্মেলন উপলক্ষ্যে যুক্তরাজ্য থেকে অংশগ্রহন করেন ভৈরবের সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান,শাহ হোসেন, নাদির আযহার প্রমুখ।
উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাজী আব্দুল্লাহ আল বাকি রোনাককে সভাপতি, মোহাম্মদ সহিদুল ইসলাম কে সাধারন সম্পাদক, সেলিম জাবেদকে সিনিয়র সহ-সভাপতি, মোবারক হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, রাশিদ মিয়াকে অর্থ সম্পাদক ও সানি হককে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত