আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অস্ট্রেলিয়ায় ১৬ ফেব্রুয়ারি ‘ভালোবাসার বাংলাদেশ মেলা’

অস্ট্রেলিয়ায় ১৬ ফেব্রুয়ারি ‘ভালোবাসার বাংলাদেশ মেলা’

আসছে ১৬ ফেব্রুয়ারি শনিবার ব্যাঙ্কসটাউনের পল কিটিং পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের প্রথম মেলা ‘ভালোবাসার বাংলাদেশ’। প্রবাসী বাংলাদেশীরা ভালোবাসা দিবসকে উপজীব্য করে এই মেলার উদ্যোগ নিয়েছে। এ মেলায় বাংলাদেশী কৃষ্টি ও সংস্কৃতিকে ভিনদেশীদেরসাথে পরিচিত করিয়ে দিতে চলছে বর্ণিল আয়োজন।এ উপলক্ষে আয়োজক কমিটি গত ২৮শে জানুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

দেশ ছেড়ে বহুদূর থাকলেও প্রবাসী বাংলাদেশীরা সবসময় বাংলাদেশকে বুকে ধরণ করে রঙিন স্বপ্ন দিয়ে। আর সেই রঙেরই মেলার আয়োজন চলছে সিডনিতে। আয়োজকরা জানান এরই মধ্যে প্রায় শেষ হয়েছে স্টল বুকিং। মেলা জুড়ে আয়োজন চলছে গান, নাচ, কবিতা, ফ্যাশন ও ফিউশন, কনসার্ট। আয়োজকদের পক্ষ থেকে মাসিক মুক্তমঞ্চ সম্পাদক নোমান শামীম জানান, সিডনির প্রখ্যাত রেস্টুরেন্ট ও চটপটি-পেয়াজু-ঝালমুড়িতে স্টলে স্টলে মেতে উঠবে সিডনির সবাই, বাহারী সব রঙের পোশাকে আসবে তারুন্য, বাজবে ঢোল, সানাই সবাই হৃদয়ে। ডিজিটাল ডিসপ্লে, লেজার আর শাড়ী-চুড়িতে আবার জমবে মেলা পল কিটিং পার্ক, ব্যাঙ্কসটাউন।
ব্যাঙ্কসটাউন ট্রেন স্টেশন থেকে অল্প দুরত্বে মেলায় বিশাল পার্কিং সম্পুর্ন ফ্রি, অনুষ্ঠান শুরু হবে ঠিক ২টায়, চলবে শনিবারের গভীর রাত অবধি। মেলা কমিটির পক্ষ্ থেকে সবাইকে ফেসবুক, পোষ্টার ও ব্যানারে লক্ষ্য রাখতে অনুরোধ করা হয়েছে। মেলা উপলক্ষ্যে একটি ওয়েবসাইট ও ফেসবুক একাউন্ট খোলা হয়েছে, এসম্পর্কিত যাবতীয় তথ্যেরজন্য:www.brandingbangladesh.com.auসাইটে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ‘ভালোবাসার বাংলাদেশ’ নামের এই মেলার আয়োজক হচ্ছে ব্যান্ডিং বাংলাদেশ ইনক। এই মেলায় অংশ নিতে বাংলাদেশ থেকে আসছে তরুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী আরেফিন রুমি ও জিঙ্গেল শিল্পী কৃতি। "ভালোবাসার বাংলাদেশ" মেলাটির এবারের টাইটেল স্পন্সর হয়েছে ওয়েস্টইন হোমস, এছাড়া সিডনির প্রখ্যাত ব্যবসায়িক স্থাপনাগুলোর মধ্যে রয়েছে লিবারা মোবাইল, গ্লোবাল একাউন্টিং এন্ড ফাইন্যান্স, ফার্স্ট চয়েস, দি ব্ল্যাক ক্যাট পার্টনার ল ফার্ম, এপলো ইন্টারন্যাশনাল, টেলিওজ, এম আই এডুকেশন, রয়াল সিটি সলিসিটরস, ক্রিস্টোফার লিভিংস্টোন এসোসিয়েটস।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত