আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালীতে বাংলাদেশী সাইবার অপরাধী চক্র সনাক্ত

ইতালীতে বাংলাদেশী সাইবার অপরাধী চক্র সনাক্ত

ইতালির রাজধানী রোমে একটি দুষ্টু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া ফেইসবুক আইডি খুলে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।  প্রশাসন এবার তাদের সনাক্ত করেছে বলে জানা যায়।

বেশ কিছুদিন আগে ইতালির সম্মানিত ব্যক্তি, নারী নেত্রীসহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে আপত্তিকর, অসম্মানিত করে পোস্ট দেয়।
এই অপকর্ম প্রতিরোধে এগিয়ে আসেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ ভুক্তভোগী কয়েকজন নারী নেত্রী সাইবার অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করেন।  তারই ফলশ্রতিতে আদালত থেকে চিহ্নিত করা ব্যক্তিদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।   ইতালীর পোস্টাল পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।

মামলার অন্যতম বাদী ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, আমরা প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা রক্ষা এবং একটি সুন্দর সমাজ গঠনে কাজ করছি।   কাজেই আমার দায়িত্ব বোধ থেকেই এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।  সনাক্তকারী অপপ্রচারী চক্রকে ইতালির পুলিশ এবং আদালত দেখবে।  তবে তিনি সকলকে সর্তক করে দিয়ে বলেন, যারা অপপ্রচারের সাথে জড়িত, তারা যতই শক্তিশালীই হোক না কেন? প্রশাসন তাদের উপযুক্ত শাস্তি দিতে প্রস্তুত।   হাসান ইকবাল আরও জানান, আমরা আদালত থেকে চিঠি পেয়েছি।  দোষীদের শাস্তি দিতে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে।

একটি সূত্রে জানা যায়, নামধারী সাংবাদিক পরিচয়ে রোমে চিহ্নিত দুই অপপ্রচারকারীর এহেন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।   রোমের সামাজিক, রাজনৈতিক ব্যক্তিদের কাছে চিহ্নিত ঐ চক্রকে বহু বার মৌখিকভাবে সতর্ক করার পরও তারা সত্যের পথে না এসে বার বার একই অপকর্মে করতে থাকে।

ইতালি প্রবাসীরা আশাকরেন এই অপপ্রচারকারী চক্র উপযুক্ত শাস্তি পেলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাঙগালী সমাজ অনেকটাই কলঙ্ক মুক্ত হবে।  পাশাপাশি ইতালিয়ান প্রশাসনের প্রতিও তারা কৃতজ্ঞতা জানান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত