আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইউরোপিয়ান আওয়ামী লীগের কমিটি গঠিত

ইউরোপিয়ান আওয়ামী লীগের কমিটি গঠিত

নজরুল সভাপতি, মুজিব সাধারণ সম্পাদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি হিসেবে এম নজরুল ইসলামকে  সভাপতি ও মুজিব  রহমানকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করেছেন। জার্মান সফররত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার বিকালে ইউরোপিয়ান আওয়ামী লীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে অস্টিয়ার নজরুল ইসলামকে সভাপতি ও ফ্রান্সের মুজিবুর রহমান মুজিব কে সাধারন সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। এই দুজন পরে সকলের সাথে পরামর্শ করে পুর্নাঙ্গ কমিটি করবেন বলে সদ্য ঘোষিত সাধারন সম্পাদক মুজিবুর রহমান   জানান ।

নব-নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব.  সাংবাদিক দের  বলেন তাদের প্রতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে আস্থা তার প্রতি পূর্ণ সম্মান রেখে দলের জন্য কাজ করবেন ।

এতদিন নজরুল ইসলাম ইউরোপিয়ান আওয়ামী লীগের  সহসভাপতি ও ফ্রান্সের মুজিবুর রহমান মুজিব যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সূত্র জানায়, ইউরোপ জুড়ে আওয়ামী লীগে নাজুক অবস্থা বিরাজ করছে দীর্ঘ দিন যাবত । দেশে দেশে বিবাদমান একাধিক  কমিটি। জার্মানিতেও রয়েছে আওয়ামী লীগের দুই কমিটি, ফলে বুধবার অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা  আওয়ামী লীগের ব্যানারে হতে পারে নি। এসব বিরোধ  ও সাংগঠনিক নাজুক পরিস্থিতির জন্য অভিযুক্ত সদ্য বিদায়ী ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারন সম্পাদক এমএ গনি ।

শেয়ার করুন

পাঠকের মতামত