আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাংলাদেশি আমেরিকান কাউন্সিল অব নিউজার্সির অমর একুশে উদযাপন ও নবনির্বাচিতক কমিটির অভিষেক

বাংলাদেশি আমেরিকান কাউন্সিল অব নিউজার্সির অমর একুশে উদযাপন ও নবনির্বাচিতক কমিটির অভিষেক

বাংলাদেশি অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসনে 'বাংলাদেশি আমেরিকান কাউন্সিল অবনিউজার্সির' উদ্যাগে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও নবনির্বাচিতকমিটির অভিষেক গত ২০ ফেব্রুয়ারী অনুষ্টিত হয়েছে।

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্যাটারসন সিটিরজন এফ কেনেডী হাইস্কুল প্রাঙ্গনে নয়নাবিরাম সুদৃশ্য স্থানে সরকারি জমিতে সরকারিভাবেনির্মিত স্থায়ী শহীদ মিনারে প্রচন্ড তুষার ঝড় ও ঠান্ডা উপেক্ষা করে নিউইয়র্ক কন্স্যুলেট এরপ্রতিনিধি, পেটারসন মেয়র আন্দ্রে সায়েগ, স্থানীয় কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিলপ্রেসিডেন্ট মারিছা ডেবিলা, কাউন্সিল এট লার্জ ফ্লাবিয় রিবেরা, পেটারসন বোর্ড অফএডোকেশন এর কমিশনার জোয়েল রামিরাজ, সাবেক কাউন্সিলমেন মোহাম্মদআখতারুজ্জামান, ডেপুটি মেয়র ফেরদৌস হোসেন, কমিশনার জয়েদ রহিম সামরান,কমিশনার কবির আহমদ, প্রসপেক্ট পার্ক সিটির মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ, কাউন্সিলপেসিডেন্ট আনান্দ সাহ, প্রসপেক্ট পার্ক বোর্ড অফ এডোকেশন কমিশনার মোহাম্মদ সুরমানহোসেন, কমিশনার নিয়াজ নাদিম, হেলডন সিটির কমিশনার দেওয়ান বজলু চৌধুরী,নিউজার্সিস্টেট আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, নিউজার্সি স্টেইট বি এন পি, যুবদল, ছাত্রদল,নিউজার্সীমহাজোট, নিউজার্সী মুক্তিযোদ্ধা সংসদসহ নিউজার্সির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ীদের মোট ২৮টি সংগঠনের পাশাপাশি প্রবাসেরসকল শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।
এর আগে সন্ধ্যা ৮ ঘটিকায় প্যাটারসন  জন এফ কেনেডি  হাইস্কুলের অডিটরিয়ামে'বাংলাদেশি আমেরিকান কাউন্সিল অব নিউজার্সির নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদমহসিন সেলিমের সার্বিক তত্বাবাধনে প্রথম পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান উপস্হাপনাকরেন ফারুক সিদ্দিীক ও ফারাহ হাসান। গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বাদশাহ বুলবুল ও প্যারসনের জনপ্রিয় গায়কনাহিদ ও দীপ্ত রায়। কবিতা আবৃত্ করেন মুক্তা আবেদীন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব মো: মহসিন সেলিমের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানসুহেলের পরিচালনায় নবনির্বাচিত কমিটির অভিষেক, আলোচনা সভা ও “বর্ণমালা” নামে একটিবিশেষ প্রকাশনা অনুষ্টিত হয়.

আলোচনা সভায় বক্তব্য রাখেন দেওয়ান বজলু চৌধুরী, সৈয়দ জুবায়ের আলী, এনামুল বাকীমজনু, আবুল হোসেন সুরমান, মুক্তা আবেদীন, মো: আনহার মিয়া, শামীম আহমদ, আব্দুলহালিম, হারুন মিয়া, খলকু মিয়া, সাইদুর রহমান ( দাদাভাই), মো: হোসেন, বিশ্বজিত দে বাবলু,তাজুল ইসলাম শাহীন, রোহেল আহমদ প্রমুখ .

ওই অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ওনবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে সংগঠনের প্রচার ও প্রকাশণা সম্পাদক মাশুকআহম্মদ সম্পাদনায় স্মারক গ্রন্থ “বর্ণমালা, প্রকাশন করা হয়।

আলোচনায় অংশকারী বাংলাদেশী বংশদ্দ্ভুত প্যাটারসন সিটির ২ নং ওয়ার্ড কাউন্সিলমেনশাহিন খালিক নতুন কমিটিতে অভিনন্দন ও বাংলা ভাষাকে আন্তজার্তিক মাতৃভাষা ঘোষনায়সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

পাশাপাশি প্যাটারসন বোর্ড অফ এডুকেশন ও সিটির সকল নির্বাচিতদ্র কাছে সিটির স্কুলেরপাঠ্য সূচীতে বাংলা ভাষা অন্তরভুক্ত করার জোর দাবী জানান এবং আরও উল্লেখ করেন এইভাষার মাসেই পেটারনের স্কুলে মুসলিম ছাত্রদের টিফিনে হালান খাবার পরিবেশন শুরু হবে ।এই ঘোষনায় পর পরই অবশিষ্ট সকল বক্তা তাদের বক্তব্যে কাউন্সিলমেনর ভুয়সী প্রশংসা করেন। রাত ১২.০১ মিনিটে স্হায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্তার মাগফিরাতকামনায় অনুস্টানের সমাপ্তি করা হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত