আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১শে ফেব্রুয়ারী কোন ছুটি না থাকায় সিডনীতে ১৭ই ফেব্রুয়ারিরোববার এশফিল্ড পার্কের সবুজ চত্বরে দিনব্যাপী পালন করা হয়েছে অমর একুশ ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাদাকালো পোশাক পরিহিত জন সমাগমে এশফিল্ড পার্কের সবুজ চত্বর সেদিন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। এ উপলক্ষে আয়োজিত প্রভাত ফেরী, সমবেত দেশের গান, দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্মরণ করিয়ে দেয় সালাম, রফিক, বরকত, জব্বার সহ সকল ভাষা শহীদদের কথা। মাতৃভাষা চর্চা ও তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মকে প্রাধান্য দিয়ে নানা আয়োজনে সাজানো হয় একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত এই অমর একুশের অনুষ্ঠানমালা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে পালন উপলক্ষে প্রভাতফেরী ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির শুরু হয়।একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বইমেলায় বইয়ের স্টল ছাড়াও ছিল খাবার সহ অন্যান্য স্টল।বাংলাদেশের প্রথিতযশা লেখকদের বইয়ের পাশাপাশিবিক্রি হয়েছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বেশ কয়েকজন প্রবাসী লেখকদের বই। প্রতিবছরের মতো এবারেও বইমেলা উপলক্ষে প্রবাসী লেখকদের লেখা নিয়ে মাতৃভাষা নামে একটি সংকলন প্রকাশিত হয়েছে। এছাড়াও প্রবাসী লেখকদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

একুশে একাডেমী অস্ট্রেলিয়া আয়োজিত অমর একুশ পালনের আয়োজনে রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ভাষা বিষয়ক সেমিনার ছাড়াও মূল আয়োজনে  থাকে এই বইমেলা ও প্রভাতফেরী। উল্লেখ্য,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি পালনের উদ্দশ্যে প্রতি বছর একুশে একাডেমী সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত