আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ফ্লোরিডায় দ্বিতীয় বইমেলা সম্পন্ন

ফ্লোরিডায় দ্বিতীয় বইমেলা সম্পন্ন

দ্বিতীয় ফ্লোরিডা বই মেলা গত ২৪ মার্চ রোবাবার ফ্লোরিডার বয়ন্টন বীচ হাই স্কুলে সফল ভাবে অনুষ্টিত হয় । বিকেল ৩ টা থেকে ব্ই মেলা ও একুশে উদযাপন শুরু হবার কথা থাকলেও মুল অনুষ্টান শুরু হয় বিকেল সাড়ে চার টায় । ঢাকা ক্লা্ব ও ফ্লোরিডা শিল্পী সমাজের যৌথ উদ্যেগে ২য় ফ্লোরিডা ব্ই মেলায় উপস্থিত ষ্টল গুলো বিকাল ৩ টায় প্রবাসীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে । বই মেলায় ব্ইয়ের ষ্টল ছাড়াও ছিল নানা রকম  কাপড়ের দোকান ,খাবারের দোকান ও বিভিন্ন খেলনার দোকান । অনেকে আগ্রহ নিয়ে বই কিনেন, উপস্থিত লেখকদের অটোগ্রাফ নেন । উল্লেখ্য বই মেলায় ফ্লোরিডা লেখকদের বই ছিল বেশী , ছিল ইয়া্ং রাইটার আরমান সোবহানের ‘ষ্টেইনড ইউনডো,‘ যা যখন সে ১৪ বছর  তখন প্রকাশিত হয় । মেলায় ছিলেন ওরলান্ডো ফ্লোরিডার লেখক গোলাম সাদত জুয়েল ৬ টি বই নিয়ে, ছিলেন ফ্লোরিডার লেখক ডাক্তার সুলতান সালাউদ্দিন আহমেদ তার “সুতোর টানে“ বই নিয়ে ।

মেলায় সামিরা আব্বাসীর নতুন সংযোজন বহি:বিশ্বের প্রথম হিউম্যান লাইব্রেরী । সেখানে লেখক শামীম আজাদ, ডাক্তার আতিকুজ্জামান,ডা: কেয়া রোজারিও,জাহানারা খান বীনা নিজেরা  গ্রন্থ হিসাবে উপস্থিত হন   । যা বই মেলায় নতুন মাত্রা যোগ করে । ব্ই মেলায় ছিল স্বপন মাঝির লেখা ও সালমা রহমান মিনুর পরিচালনায় ভাষার উপর একটি শিক্ষনীয় নাটিকা ”উল্টোরথ ” । বই মেলায় সামিরা আব্বাসীর পরিকল্পনায় ছিল গীতি আলেখ্য, সেখানে অংশগ্রহন করেন দিপু খান,আতিকুর রহমান, ফারহানা বাতেন,জাহানারা খান বিনা, কেয়া রোজারিও, আওয়াল হেলাল ,পৃথি  হেলাল , পাপ্পু  রহিম,আব্দুল বাতেন ও সোহাগ উদ্দিন । ছিল লন্ডন থেকে আগত বিশিষ্ট লেখিকা অধ্যাপিকা শামীম আজাদের ষ্টোরি টেলিং, ১৭ জন নতুন প্রজন্ম সেখানে অংশ গ্রহন করেন । গুনি জন সম্মামনা প্রদান করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিউজ প্রেজেন্টার বেগম আজমান হোসেন , লেখিকা শামীম আজাদ ও সেলিম জাহান কে ।  ইরিন খানের কোরিওগ্রাফিতে “কারার ওই লৌহকপাট”  ও ,মীম হোসেইনের কোরিওগ্রাফিতে “মম চিত্তে”  ছিল চম্যকার পরিবেশনা ।

ভাষা আন্দোলনের উপর রচনা প্রতিযোগিতায় ১২ জন বিজয়ী নতুন প্রজন্ম দের নিয়ে এই অনুষ্টানে আত্বপ্রকাশ করল “বাংলা বুক ক্লাব” । রচনা প্রতিযোগীতার প্রথম পুরষ্কার স্পন্সর করেন, মোস্তফা জামান আব্বাসী ও অন্যান্য পুরষ্কার স্পন্সর করে ঢাকা ক্লাব ফ্লোরিডা । বই মেলা চলা কালিন ন মহান একুশের ভাষা আন্দোলনের স্মরনে অস্থায়ী শহিদ মিনারে ফ্লোরিডার সব সংগঠন পুষ্প স্তবক প্রদান করেন । সব সংগঠন লাইন ধরে শহিদ বেদীতে ফুল প্রদান করেন । ঢাকা ক্লাবের দিপু খান ও আতিকুর রহমান এবং শিল্পী সমাজের সামিরা আব্বাসীর সমন্বিত প্রচেষ্টায় বই মেলাটা ছিল সাজানো গোছালো একটি পরিচছন্ন আয়োজন । বয়ন্টন স্কুলের উন্মক্ত স্থানে বই মেলা চলাকালিন বৃষ্টির জন্য সামান্য সময় অনুষ্টানে বিঘ্ন ঘটলেও উপস্থিত প্রবাসীরা বিকেল চার টা ধেকে রাত সাড়ে দশটা পযন্ত ছিলেন । বই মেলার শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় , তখন ষ্টেজে উপস্থিত ছিলেন বয়ন্টন বীচ সিটির মেয়র ষ্ঠিভ গ্রান্ট ।

কনভেনর ডাক্তার সালা্হ উদ্দিন আহমেদ তার সংক্ষিপ্ত  বক্তব্যে, সকল ফ্লোরিডাবাসী কে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও বড় আকালে বই মেলা করার ঘোষনা প্রদান করেন । সভাপতির ব্ক্তব্য সেলিম জাহান বলেন , বাংলা ভাষাটা আমাদের আহংকার । আজ সময়ের প্রয়োজনে আমরা  বিদেশে বসেও উপলব্দি করছি ভাষাটা রক্ষা করা কতটা জরুরী । অন্যান্য যে কোন গোষ্টির চেয়ে বাংলাদেশীদের আহংকার করার একটি বিষয় , তা হল আমারা রক্ত দিয়ে ভাষা পেয়েছি ।

বিশেষ অতিথি অধ্যাপক শামীম আজাদ বলেন ,বাংলা ভাষাটা আমাদের ও নতুন প্রজন্মের মাধ্যমেই টিকে থাকবে । বিশ্ববাসীকে এ্ই বাংলা ভাষাকে আমাদের পরিচয় করিয়ৈ দিতে হবে । আমাদের আরও যত্ন বান হতে হবে, ভাষাটাকে যেন আমরা অবহেলা না করি ।

ফ্লোরিডা বই মেলায় প্রবাসিরা বিভিন্ন ষ্টল থেকে বই সংগ্রহ করেন । তবে প্রবাসীদের বই য়ের চাহিদা মেটানোর জন্য আরও বেশী বইয়ের ষ্টলের  উপস্থিতি প্রয়োজন, বলে অনেকে মন্তব্য করেন । সাউথ ফ্লোরিডায় বসবাসরত কয়েক হাজার প্রবাসী বই মেলায় উপস্থিত হয়ে মেলাটাকে সফল করেন । ঢাকা ক্লাবের দিপু খান ও শিল্পী সমাজের সামিরা আব্বাসীকে অনেকে ধন্যবাদ দেন সুন্দর ও সফল বই মেলা উপহার দেয়ায় ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত