আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লস এঞ্জেলেস প্রবাসীর ইন্তেকাল

লস এঞ্জেলেস প্রবাসীর ইন্তেকাল

লস এঞ্জেলেসের ভ্যালীতে বসবাসকারী  প্রবাসী শেখ মোহাম্মদ আনসার উদ্দীন (৭২) গত ২৩ ফেব্রুয়ারী শনিবার রাত সাড়ে ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৩ বছর ধরে লস এঞ্জেলেসে বসবাস করে আসছিলেন। মরহুম ইন্তেকালের পূর্বে ৩ ছেলে ও ৫ মেয়ের রেখে গেছেন তারা  সকলেই আমেরিকা প্রবাসী । দীর্ঘ দিন যাবত তিনি অনেক অসুখে ভুগছিলেন ।

প্রবাসীরা জানিয়েছেন, শেখ মোহাম্মদ আনসার উদ্দীন গত ২৩ বছর ধরে লস এঞ্জেলেসে বসবাস করে আসছিলেন। তার দেশের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়।

আজ ২৭ ফেব্রুয়ারী ২০১৯ বুধবার বাদ মাগরিব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামীক সেন্টার লস এঞ্জেলেসে  মরহুম আনসার উদ্দীনের  জানাজা নামাজ অনুষ্ঠিত হয় । উক্ত জানাজা নামাজে লস এঞ্জেলেসে বসবাসকারী প্রচুর প্রবাসী শরিক হয়।
জানাজা নামাজে  পূর্বে মরহুমের ছেলে তার বাবার জন্য সকলের কাছে  দোয়া ও রুহের মাগফিরাত কামনা করেন । সবাই তার আত্মার মাগফিরাত এবং পরকালের শুক শান্তি কামনা করেন । ইসলামীক সেন্টারে  অনেক মহিলাও দোয়াতে  শরিক হন ।মরহুম আনসার উদ্দীন  অত্যন্ত আল্লাহওলা  এবং পরহেজগার  মানুষ ছিলেন। তার মরদেহ  দেশের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় নেওয়ার প্রস্তুতি চালছে বলে তার পরিবার থেকে জানা যায় ।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারী ২০১৯ অরেঞ্জ কাউন্টিতে  আনোয়ারা বেগম (৯০)  নামে  এক মহিলা ৮টায় ইন্তেকাল করেন। তিনি ক্যালিফোর্নিয়া প্রবাসী প্রফেসর আলী আকবরের মাতা । তিনি গত কয়েকমাস যাবৎ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ২০০৬ সাল থেকে তিনি তার বড় ছেলে প্রফেসর আলী আকবর সাহেবের সাথে অরেঞ্জ কাউন্টিতে বসবাস করে আসছিলেন । মৃত্যুকালে দুই ছেলে, চার মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। আনোয়ারা বেগমের আদিবাড়ি সিরাজগঞ্জে  হলেও পরবর্তীতে সৈয়দপুর বসবাস করতেন। এখন পর্যন্ত মরহুমার  জানাজা নামাজ  ও দাফন কাফন অনুষ্ঠনের সময় সূচি জানা যাইনি ।

গত এক সপ্তাহে সর্ব মোট চার জন প্রবাসী বাংলাদেশী লস এঞ্জেলেসে বসবাসকারী  মিত্তুঁ বরন করেন বলে জানা গেছে ।

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত