আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র পিঠা উৎসব অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র পিঠা উৎসব। এ উপলক্ষ্যে গত ৩ মার্চ রোববার জ্যামাইকার ওরকা পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পিঠা উৎসববের উদ্বোধন করেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ মুসা’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোজাম্মেল হক। এছাড়াও অনুষ্ঠানে ছিলো আলোচনা, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন প্রজন্মের মাহী। পরবর্তীতে কবিতা আবৃত্তি করেন জিন্নরাহি মেরি এবং সঙ্গীত পরিবেশন করেন শিল্পী লাল্টু ও পারভীন।

ব্যতিক্রমী এই পিঠা উৎসবে বাংলাদেশের জনপ্রিয় ১৫ পদের পিঠা পরিবেশন করা হয় বলে আয়োকরা জানান। এরমধ্যে উল্লেখযোগ্য পিঠার তালিকায় ছিলো তেলের পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, দুধের পিধা, পাটি সাপটা পিঠা প্রভৃতি। বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ পিঠা উৎসবে যোগ দেন এবং উপভোগ করেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র উপদেষ্টা খন্দকার আশেক শামীম ও ডা. মুনিবুর রহমান খান, সাবেক সভাপতি ফরিদ খান, হাজী মোজাম্মেল হক ও আকতারুজ্জামান হ্যাপী, সহ সভাপতি খন্দকার জাকির হোসেন, মোহাম্মদ তৌফিকুর রহমান ও সুলতান বোখারী, সাধারণ সম্পাদক শরীফ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও মোহাম্মদ শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী টাঙ্গাইলবাসীদের সৌহার্দ-সম্প্রীতিতে পিঠা উৎসবটি মিলনমেলায় পরিণত হয় এবং বিপুল সংখ্যক প্রবাসী সপরিবারে অনুষ্ঠানে যোগ দেয়ায় আয়োজকদের পক্ষ থেকে সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত