আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফেয়ারফিল্ড বৈশাখী মেলা ২০১৯ এর প্রস্তুতি সভা

ফেয়ারফিল্ড বৈশাখী মেলা ২০১৯ এর প্রস্তুতি সভা

আগামী ৬ই এপ্রিল শনিবার, দিনব্যাপী সিডনিতে ফেয়ারফিল্ড বৈশাখী মেলা ২০১৯ উপলক্ষে,গত ৫ই মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সিডনির রকডেলের পালকি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়া এক  সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদুল হক ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বৈশাখী মেলা কমিটির মুল আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা | বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডুর সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় | ড. মাসুদুল হক  মেলার ইতিহাস ও মেলার বিভিন্ন দিক, সুবিধা, অসুবিধা, নতুন সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন | তিনি জানান যে টেম্পি মেলায় বিশাল জননসমাবেশের কারণে স্থান সংকুলানের সমস্যা ও পার্কিংয়ের সমস্যার কারণে টেম্পি রিজার্ভ হতে মেলা ফেয়ারফিল্ডশোগ্রাউন্ডে স্থানান্তর করা হয়েছে | নতুন ভেন্যুতে গতবারের প্রথম আয়োজনই বিশাল সাফল্য অর্জন করে | মেলা প্রাঙ্গনে ২০০০ এর উপর ফ্রি পার্কিং আছে| ATM, নামাজের ব্যবস্থা সহ আশেপাশে আরো পার্কিং এর সুবিধা আছে | দর্শক শ্রোতাদের সুবিধা বিবেচনা করে অনলাইন এ টিকেট প্রাপ্তির বন্দোবস্ত করা হয়েছে| Online Ticket link: https://www.trybooking.com/361162


মেলা চত্বর সদ্য নতুন করে উন্নীত করাতে মেলার পরিবেশ নিশ্চিত হয়েছে | অর্থাৎ একই জায়গায় বসে শান্তিপূর্ণ পরিবেশে সব ধরণের সেবা ও সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে | মেলা ভেনুতে একসাথে হাজার হাজার লোক একত্রিত হয়ে ভেন্যুর কেন্দ্রে অবস্থিত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবে | যথারীতি বিভিন্ন রকমের সুস্বাদু খাবার ও বিপণন সামগ্রীর ষ্টল বরাদ্দ দেয়া হয়েছে | বাচ্চাদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন রাইডস | সাটল বাস সার্বক্ষণিক ভাবে রেলওয়ে স্টেশন থেকে মেলা ভেনুতে যাত্রী পরিবনের জন্য নিয়োজিত থাকবে | সংগীত পিপাসুদের কথা বিবেচনা করে এবার দেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পী হাবিব ও ফেরদৌস ওয়াহিদকে আমন্ত্রণ জানানো হয়েছে ও তাঁদের ভিসা নিশ্চিত হয়েছে | গেলবারের মতো এবারেও থাকছে বর্ণিল আলোকসজ্জা ও ফায়ার ওয়ার্কস | সভায় জনাব শাহজাদা সবার প্রশ্নের উত্তর দেন ও তাদের পরামর্শ মোতাবেক আইটেম সংযোজন-বিয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন | সভাশেষে মূল স্পনসর অস্ট্রাল বিল্ডার্স এর কর্মকর্তাদের সাথে সবার পরিচয় করিয়ে দেয়া হয় | অস্ট্রাল এম ডি মিঃ নজরুল ইসলাম  শুভেচ্ছা বক্তব্যে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন | অস্ট্রেলিয়া প্রবাসী সব বাঙালিদের মেলায় আমন্ত্রণ জানান মেলা আহ্বায়ক জনাব শাহজাদা | সভাশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় | সভায় সিডনির অধিকাংশ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, বেতার, ফটো, টেলিভিশন সাংবাদিক, রিপোর্টার, লেখক, কলামিস্ট ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন | এবারের মেলায় টাইটেল স্পনসর হলোঃ অস্ট্রাল বিল্ডার্স|

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত