আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

প্যাটারসন সিটির ইউ‌নিয়ন এ‌ভি‌নিউ-এর নাম এখন ‘বাংলা‌দেশ বুলেভার্ড’

প্যাটারসন সিটির ইউ‌নিয়ন এ‌ভি‌নিউ-এর নাম এখন ‘বাংলা‌দেশ বুলেভার্ড’

বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন শহরে বসবাসরত অভিবাসী বাংলাদেশী জনগণের প্রাণের দাবী বাংলাদেশের নামে সড়ক নামকরণ অবশেষে বাস্তবায়িত হলো | এখন থেকে ইউনিয়ন এ্যাভিন্যু নাম পরিবর্তন করে বাংলাদেশ বুলেভার্ড হিসেবে পরিচিত হবে| আর এরই সাথে ১২ মার্চ তারিখটি ইতিহাসের খাতায় স্থান করে নিলো বাংলাদেশ বুলেভার্ড শব্দ দুটির সাথে |

গত ১২ই মার্চ প্যাটারসন সিটির কাউন্সিল চেম্বারে কাউন্সিল প্রেসিডেন্ট মার্টিজা ডেভিলা-এর সভাপতিত্বে সিটি কাউন্সিলের নিয়মিত অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে প্যাটারসনের সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান ও স্ট্রিট নেমিং কমিটির চেয়ারম্যান বাংলাদেশী-বংশোদ্ভুত শাহীন খালিক বিলটি পাসের জন্য এজেন্ডাটি প্যাটারসন সিটির কাউন্সিল চেম্বারের অধিবেশনে উত্থাপন করলে সর্বসম্মতি ক্রমে এজেন্ডাটি পাশ হয়। এসময় সিটি হল চেম্বারে উপস্থিত বাংলাদেশী সাধারণ জনগণ উল্লসিত হন ও উচ্ছাস প্রকাশ করেন |

বাংলাদেশ বুলেভার্ড এর ঘোষণা হবার পর পরই বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে আনন্দের ঢল নামে | মিষ্টি বিতরণের সাথে সাথে আনন্দমুখর গল্পে মেতে ওঠেন প্যাটারসনে বসবাসকারী বাংলাদেশীরা |

সন্ধ্যায় নিউজার্সি হেল্প সেন্টার এ ঐতিহাসিক এই ঘটনাটিকে সেলিব্রেট করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় | এতে সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সুফি গায়িকা সায়েরা রেজা। এ সময় সিটির কাউন্সিলে বাংলাদেশ বুলেভার্ড নামকরণের প্রস্থাবকারী কাউন্সিলম্যান শাহিন খালিক ঘোষনাদেন জুন মাসে অনারম্ব অনুষ্টানে মাধ্যমে বাংলাদেশ বুলেভার্ড নেইমপ্লেট লাগানো হবে, তিনি সিটি হল কাউন্সিলে এজেন্ডাটি সর্বসম্মতিতে পাশ হওয়ায় মহান আল্লার দরবারে শুকরিয়া আদায় করেন ও সিটি কাউন্সিলের তার সহকর্মীদের প্রতি ও প্যাটারসনের বাংলাদেশী প্রবাসী সকলের প্রতি কৃ্তজ্ঞতা জানান, এছাড়া কাউন্সিলম্যান শাহিন খালিকের প্রস্তাবে একই অধিবেশনে ক্রীড়া মুদিদের জন্য প্যাটারসনের ব্রুক্লিপাকর্কে মটিবেশন করেপোর্টেবল ক্রিকেট পিচ এর জন্য বিল পাশ করা হয়েছে , এবং গত মাস থেকে তাঁরই উদ্দ্যোগে প্যাটারসনের স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীর জ্ন্য হালাল ফুড চালু করা হয়েছ, কমিউনিটির জন্য কাউন্সিলম্যান শাহিন খালিকের এসমস্থ উদ্দ্যোগ বাস্তবায়নের জন্য নিউজার্সির সকল রাজনৈ্তিক দল, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানূষ তার কার্যক্রমের প্রশংসা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত