আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের অনুষ্ঠান

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের অনুষ্ঠান

স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে প্রবাসী বাংলাদেশীরা
এই মহান নেতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস হিসেব উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ইতালি আয়োজিত বর্ণাঢ্য জন্মদিনে শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক উপস্থিত বক্তব্য, আবৃতি ও খেলায় অংশগ্রহন করে।
আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স সিকদার মো: আশরাফুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হবে, আজকের শিশুরাই আগামী দিনে দেশে-বিদেশে নেতৃত্ব দিতে অনুপ্রেরণীত হবে।
এছাড়াও আলোচনা সভায় কে.এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ, যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,  আজ জাতির আনন্দের দিন। এইদিনে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
তারা আরও বলেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে।
পরে দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স ও উপস্থিত নেতৃবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করেন। এসময় প্রবাসী অভিভাবকরা মনে করেন, এধরনের আয়োজনের মাধ্যমে আমাদের প্রজন্ম বাংলাদেশ
ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত