আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাফলার প্যারেড নিয়ে শাওনের আবেগঘন স্ট্যাটাস

বাফলার প্যারেড নিয়ে শাওনের আবেগঘন স্ট্যাটাস

গত ৩০-৩১ মার্চ বাফলা আয়োজিত ১৩তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়ে লস এঞ্চেলেসে এসেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী, শিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এখানে এসে তিনি হুমায়ূন আহমেদকে নিয়ে পূর্বের লস এঞ্জেলেস সফরের স্মৃতি মনে করে হয়েছিলেন স্মৃতিকাতর। আবার প্যারেড-ফ্যাস্টিভ্যালে অংশ নিয়ে প্রবাসীদের দেশপ্রেম আর আয়োজন নিয়ে হয়েছেন বিস্মিত। অনুষ্ঠান শেষে তার অভিজ্ঞতা নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

“স্বাধীনতা দিবস উপলক্ষে ‘১৩ তম বাংলাদেশ প্যারেড ২০১৯’ এ অংশ নিলাম। বাফলা (BUFLA- Bangladesh Unity Federation of Los Angeles) আয়োজিত অনুষ্ঠানের জন্য দ্বিতীয়বার আমার লস এন্জেলস গমন।
প্রথমবার ৬ মাসের শিশুপুত্র নিনিত, তার ৪ বছর বয়েসী জ্ঞানী ভ্রাতা নিষাদ সহ হুমায়ূন আর আমি সেখানে গিয়েছিলাম। কি আনন্দময় ভ্রমন সেবার আমাদের! ছোট বড় কত না মজার সব স্মৃতি!
দুই ছেলেকে নিয়ে বাফলা প্যারেডে মেহের আফরোজ শাওন।

এবার ৮ বছর পর সেই শহরে পা দিয়েই মন কেমন করে উঠল। স্মৃতিকাতরতা আমাকে আঁকড়ে ধরল! ৫ ঘন্টার বিমান ভ্রমনে ক্লান্ত হয়েও সারারাত একফোটা ঘুম হল না। জানালার বাইরের নিশ্চুপ রাস্তা আমাকে সঙ্গ দিল যেন!
দিনের বেলা পুত্রদের নিয়ে বে—শ বেড়ালাম। ৮ বছর আগে একসাথে যেখানে যেখানে বেড়িয়েছি! প্লাস্টিক হাসি আর মেকাপের আড়ালে পাঠিয়ে দিলাম কেমন কেমন করা মনটাকে! খুব আয়োজন করে ছবি তুললাম। বিকেলে লালচে আকাশের নিচে সমুদ্রতীরে দাঁড়িয়ে একাকিত্ব গ্রাস করে নিল আমাকে! মাথার মধ্যে হুমায়ূন এর লেখা গানের লাইন গ্রামাফোন রেকর্ডের পিনের মতো আটকে গেল!
“ও সমুদ্র কাছে আসো,
আমাকে ভালোবাসো-
আদরে লুকায়ে রাখো তোমারো অঞ্চলে...
আমি আজ ভেজাবো চোখ সমুদ্রজলে।”

পরদিন প্যারেড। সত্যি বলছি যেতে একদম ইচ্ছা হচ্ছিল না। কিন্তু ফাঁকিবাজি করবার কোনো উপায় নেই। এসেছি যে প্যারেডে অংশ নিতেই!

হুমায়ূন আহমেদকে দেওয়া বাফলা পদক গ্রহণ করছেন মেহের আফরোজ শাওন।

ওরে আল্লাহ! প্যারেড গ্রাউন্ডে গিয়েই আমার মাথা চক্কর দিয়ে উঠল! লস এঞ্জেলেসের অন্যতম প্রধান একটি পথ পুরো আটকে দেয়া হয়েছে বাংলাদেশ প্যারেডের জন্য! শহরের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছে শত শত লাল-সবুজ বাঙালি! সংগঠনগুলো সব প্রস্তুত তাদের ঝলমলে সাজোয়া বাহন নিয়ে! বিভিন্ন দেশের বাচ্চারা রঙবেরঙের পোশাকে সেজে এসেছে বাংলাদেশ নামের ছোট্ট দেশটার জন্মদিবসের উৎসবে অংশ নিতে! হার্লে ডেভিডসন (Harley-Davidson) নামক এক মটর সাইকেল নিয়ে বিশাল আওযাজ করে ঘুরে বেড়ানো বিখ্যাত গ্রুপ আছে আমেরিকার শহরগুলোতে, সেরকম এক দল চলে এসেছে প্যারেডে অংশ নিতে! সাইকেল চালিয়ে বাংলাদেশ প্যারেডে অংশ নিচ্ছে আরো কিছু ভিনদেশি! একদম সামনের দিকে দুইখানা ঘোড়ার পিঠে বাংলাদেশের পতাকা আর বাফলা’র পতাকা হাতে উড়িয়ে বসে আছেন দুই আমেরিকান। আয়োজকদের একজন আমাদের বিশালকায় এক ঘোড়ার গাড়িতে তুলে দিলেন! লস এন্জেলস এর আকাশে উড়ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নাম। উচ্চস্বরে গান বাজছে ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’... দুইপুত্রের হাতে বাংলাদেশের পতাকা। আহা কি মধুর দৃশ্য! আমার চোখে পানি চলে আসলো। বিষন্নতায় ‘কেমন করা’ আমার মনটা হঠাৎ আনন্দে কেমন করে উঠল!”

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত