আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ফোবানা নেতৃবৃন্দের সাংগঠনিক সফর

ফোবানা নেতৃবৃন্দের সাংগঠনিক সফর

ফোবানা কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান মীর চৌধুরী ও নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরীর সমন্বয়ে ফোবানার একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সাংগঠনিক সফরের অংশ হিসেবে ২৬ এপ্রিল  সর্বপ্রথম ফোবানার যুগ্ম নির্বাহী সচিব ডক্টর রফিক খানের বাসভবনে গিয়ে অসুস্থ ডক্টর রফিক খানকে সমবেদনা জানান এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর নেতৃবৃন্দ হিউস্টনের জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের কর্মসূচির সূচনা করেন। পুস্পস্তবক অর্পনের পর নেতৃবন্দ হিউষ্টন বাংলাদেশ সেন্টার পরিদর্শন করেন। 

টেক্সাসের হিউস্টন শহরে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন কর্তৃক আয়োজিত টাউন হল মিটিং এ যোগদান করেন ।পরে মহারাজা রেস্টুরেন্টে বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ  গ্রেটার হিউস্টন নামের আর একটি সংগঠনের উদ্যোগে দ্বিতীয় টাউন হল মিটিংয়ে অংশগ্রহণ করেন।পরদিন ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাস সংক্ষেপে বান্ট নামে পরিচিত সংগঠনের উদ্যোগে বৈশাখী উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগদান করেন।পরদিন ২৮ এপ্রিল দুপুর ১২ টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাস সংক্ষেপে বান্ট নামে পরিচিত সংগঠনের উদ্যোগে এক বিশেষ টাউন হল মিটিংয়ে অংশগ্রহন করেন। ফোবানা

নেতৃবৃন্দ বাংলাদেশি আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অফ টেক্সাস পরিচালিত  ইন্টারন্যাশনাল বাংলা স্কুল পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশ থেকে নিয়ে আসা বাংলা বই বিতরণ করেন।একই দিন সন্ধ্যা সাতটায় ওকলাহোমা ইয়থ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত টাউন হল মিটিং এ অংশগ্রহন করেন।২৯ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত ফোবানা নেতৃবৃন্দ  ২০২০ সালের ডালাস ফোবানা সম্মেলনের সম্ভাব্য ভেন্যু হিসেবে তিনটি ভেন্যু পরিদর্শন করেন।প্রতিটি মিটিংয়ে ফোবানার চেয়ারম্যান মীর চৌধুরী ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত  ফোবানার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে ফোবানার সাথে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান। ফোবানা নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী তার বক্তব্যে যুব সমাজকে ফোবানার সাথে আরো বেশী সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান। তিনি উত্তর আমেরিকার সকল প্রবাসী বাঙ্গালীদেরকে ফোবানার পতাকাতলে একতাবদ্ধ হয়ে বিশ্ববিখ্যাত কনভেনশন সেন্টার নাসাউ কলেসিয়ামে অনুষ্ঠিতব্য আসন্ন ফোবানা সম্মেলন কে সফল করার জন্য সকল প্রবাসী বাঙ্গালীদের প্রতি উদাত্ত আহ্বান জানান ।
সর্বমোট ৬ টি  মিটিংয়ে ফোবানা নেতৃবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন ফোবানা কেন্দ্রীয় কমিটির ভাইস  চেয়ারম্যান  শাহ হালিম ,ফোবানার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ,সাবেক চেয়ারম্যান বর্তমান নির্বাহী সদস্য  হাসমত মবিন, বর্তমান নির্বাহী সদস্য খালেদ জুলফিকার খান, বর্তমান নির্বাহী সদস্য নাহিদা আলী ডেইজী, সাবেক নির্বাহী সদস্য নাহিদা নাসের ইয়াসমিন, সাবেক নির্বাহী সদস্য মায়া নেহাল ,বর্তমান মিডিয়া এন্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটির কো চেয়ারম্যান  রে নেহাল (রহিম) সহ  সকল হোষ্ট সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের আধিকাংশ সদস্য ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রতিটি টাউন হল মিটিং এ উপস্থিত ব্যক্তিবর্গ আগামীতে ও ফোবানাতে আরো অধিক হারে সংগঠন রেজিস্ট্রি করে ফোবানাতে সম্পৃক্ত হওয়ার আশা পোষণ করেন এবং আসন্ন ২০১৯ সালের ফোবানা সম্মেলন সফল এবং সার্থক করবার জন্য তাদের যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন ।একই সাথে ২০২০ সালে অনুষ্ঠিতব্য ডালাস ফোবানা সম্মেলনেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত