আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইতালিতে ‘কানেক্ট বাংলাদেশ’-এর ৩য় বর্ষপূর্তি উদযাপন

ইতালিতে ‘কানেক্ট বাংলাদেশ’-এর ৩য় বর্ষপূর্তি উদযাপন

ইতালির রাজধানী রোমে স্হানীয় তাওপিনাতারস্হ রসই রেস্তোরাঁয়( ৪মে ২০১৯) শনিবার ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠন  "কানেক্ট বাংলাদেশ " এর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান।

কানেক্ট বাংলাদেশ ইতালির সমন্বয়ক কমিটির সমন্বয়ক ডাঃসাইদুর রহমান লস্করের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সমন্বয়ক কাজি জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমেই সকল সমন্বয়কদের পরিচয় করার মধ্যে দিয়ে  অনুষ্ঠানের সূচনা করেন।
কেন্দ্রীয় পরিকল্পনা পরিষদের সদস্যা ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক যথাক্রমে আখি সিমা কায়ছার ও মোঃ সামছুল হক পাখী কানেক্ট বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠার আদর্শ ও উদ্দেশ্য বিশদভাবে তুলে ধরেন।

সংগঠনটি বাংলাদেশের উন্নয়ন ও সারা বিশ্বে বসবাসরত সকল বাংলাদেশী প্রবাসীর ন্যায্য দাবীর প্রস্তাবনা উপস্থাপন ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।সাথে সাথে সকল প্রবাসী বাংলাদেশীদের এই প্রবাসী সংগঠনে সংযুক্তির আহবান জানান।

কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মাজিবর রহমান মহান মে দিবসে শ্রমিকের অধিকার আদায়ের লক্ষে সংগ্রামের   বিভিন্ন দিক ও বস্তুুনিষ্ঠ তথ্যবহুল ইতিহাস তুলে ধরেন।
উপস্থিত অতিথির বক্তব্যে রোমের  সামাজিক ও  সাংস্কৃতিক অঙ্গনের অত্যান্ত সুপরিচিত নারী উদ্যেক্তা লায়লা শাহ,সাংবাদিক লুৎফুর রহমান কানেক্ট বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের সভাপতি কানেক্ট বাংলাদেশ ইতালির সমন্বয়ক কমিটির সমন্বয়ক ডাঃসাইদুর রহমান লস্কর সকলের বক্তব্যের মূল বিষয় গুলো এবং কানেক্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য,উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং করণীয় সম্পর্কে সুন্দর ও সাবলীলভাবে উপস্হাপন করেন।অনুষ্ঠান শেষে কেক কাটা ও নৈশভোজোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

পাঠকের মতামত