আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

চীন আওয়ামী লীগের ইফতার

চীন আওয়ামী লীগের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গত ২৬ মে রবিবার চীনের ঐতিহ্যবাহী হোয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হোয়াহোং  ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এপার্টমেন্ট  সংলগ্ন একটি হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ, চীন শাখার  আহবায়ক কমিটির  উদ্যোগে একটি ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।খবর বাপসনিঊজ ।বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ  কুয়েত মৈত্রী হলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ-সম্পাদক,  বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির  সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার  শারমিন জাহানের আয়োজনে ও সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের চীন শাখার দক্ষ সংগঠক মোফাক্কারুল শামস।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডি গবেষক ও প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক নয়ন খায়ের।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চীনের উহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার, চীনে বাংলাদেশী কমিনিউটির জনপ্রিয় ব্যক্তিত্ব মোস্তাক আহমেদ গালিব,
জিয়াংসু প্রদেশ ছাত্রলীগের সভাপতি মোহামেন  জামি, হুবেই প্রদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ প্রিয়,গুয়াংডং প্রদেশের ছাত্রলীগ নেত্রী ইশরাত বারী তৃণা।
উক্ত অনুষ্ঠানে  চীনের বিভিন্ন প্রদেশের  ছাত্রলীগ এবং আওয়ামীলীগের প্রায় দেড় শতাধিক  নেতাকর্মী অংশগ্রহন করেন।
উক্ত মহতী অনুষ্ঠানের সভাপতি  শারমিন জাহান উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে  চায়না আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং তিনি প্রিয় দেশ এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সেস এর বিজনেস স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার ইয়াহিন হোসেন সাদী।সবশেষে ইফতার ও রাতের খাবার বিতরনের মধ্য দিয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল সমাপ্ত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত