আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাগডিসির ঈদ আড্ডা ও নতুন কমিটির অভিষেক

বাগডিসির ঈদ আড্ডা ও নতুন কমিটির অভিষেক

গত ৭ই জুন ২০১৯ শুক্রবার সন্ধ্যায় স্প্রীংফিল্ড ভার্জিনিয়ার হলিডে ইন এক্সপ্রেস হোটেল বলরুমে অনুষ্ঠিত হল বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি র) ঈদ আড্ডা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। ২০১৯-২০২০ সালের নতুন কমিটির প্যানেলে করিম সালাহউদ্দিন কে প্রেসিডেন্ট ও আবু বকর সরকারকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়।
 বাগডিসির এক্স প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর, এক্স সেক্রেটারি এ্যন্থনি পিউস গমেস ও বাগডিসির ইলেকশন/সিলেকশন কমিটি প্রধান এটিএম আলম নতুন কমিটি পরিচয় করিয়ে দেন।

দুই বছর মেয়াদের এ কমিটির রোকসানা পারভীন, নুরুল আমিন নুরু, নাসের আহমেদ ও কচি খান কে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এছাড়াও এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রশিদ, ট্রেজারার নুসরাত জাহান, এসিসট্যান্ট ট্রেজারার তিলক কে কার, কালচারাল সেক্রেটারি হাসনাত সানি, এসিসট্যান্ট কালচারাল সেক্রেটারি শাহজালাল সুমন কে নির্বাচিত করা হয়। মিডিয়া, প্রেস ও পাবলিকেশন্স সেক্রেটারি হিসেবে দ্বিতীয় মেয়াদে রফিকুল ইসলাম আকাশ দায়িত্ব গ্রহণ করেন। আর সেই সাথে এটিএম আলম, আবু রুমি, পিংকি পাটোয়ারী, শারিকুল ইসলাম, প্রণব বড়ুয়া, জাহিদ হাসান স্বপন, গাজী শাহজাহান খোকন, মো: কাজল, মোহাম্মদ সেলিম কে এক্সিকিউটিভ মেম্বর হিসেবে নির্বাচিত করা হয়।

শতরুপা বড়ুয়া ও ফয়সাল কাদেরের প্রান্জল উপস্থাপনায় ঈদ আড্ডার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিপূর্ণতা পায়।উপস্থাপকগন, উপস্থাপনার পাশাপশি বাগডিসির বিগত দিনের কর্মকান্ডের উপর আলোকপাত করেন। নন প্রফিট অরগানাইজেশন হিসেবে বাগডিসি দীর্ঘদিন থেকেই সামাজিক ও সাংস্কৃতিক কাজে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করে আসছে। পাশাপশি বাংলাদেশে বন্যা দূর্গতদের ত্রান, রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা , বাংলাদেশের পঙ্গুদের সহযোগিতায় সিআরপি ফান্ড রেইজিং এ সহযোগিতা, প্রবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে একুশে এলিয়েন্সকে সহযোগিতা, বাংলার কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে পানতা ইলিশ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকান্ডে   বাগডিসির ভূমিকা ছিল বেশ প্রশংসনীয় ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতেই গ্রেটার ওয়াশিংটন ডিসির বিশিষ্ট বংশীবাদক মোহাম্মদ মাজিদের বাঁশীর সুরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। তারপর যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত, রমজানের ঐ রোজা শেষে এলো খুঁশীর ঈদ, কোরাস সূর্য্যদয়ে তুমি-সূ্র্যাস্তে তুমি পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করেন নাসরিনা আহমেদ মুনা, ছোট্টমনি মায়া, রুপন্তি, মাইশা, মেহেক, কাইনাত, নুসরাত, সিনথিয়া, শ্রুতি। এফেকশন হোম হেলথ কেয়ার এর এডমিনিস্ট্রেটর মোহসিনা রিমি খান নৃত্যশিল্পীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাহিন সুজন, সূপ্রভা বড়ূয়া পাপড়ী, শাহনাজ রহমান সুমি, তুষার রহমান, চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত শিল্পী মিরা সিনহা, ডক্টর সীমা খান, মেট্রো ওয়াশিংটন ডিসির জনপ্রিয় ব্যান্ড চোরাবালি। ভয়েস অব আমেরিকার ফকির সেলিম ও সানজানা ফিরোজ ছড়া আবৃতি করে দর্শকদের মন জয় করেন।সাউন্ডসিস্টেমে ও গিটারে সহযোগিতা করেন রবিউল আলম শিশির এবং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে ছিলেন কচি খান, শামীম হায়দার ও বৈশাখী ডালাস খ্যাত রফিকুল ইসলাম।
উপস্থিত অতিথিদের আপ্যায়নে রাতের খাবার পরিবেশন করা হয়। গভীর রাত অবধি আগত দর্শক শ্রোতা অনুষ্ঠানে নেচে গেয়ে ঈদ আনন্দে মেতে ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত