আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রবাসী বাংলাদেশি হিসেবে আমিরাতের প্রথম গোল্ডেন ভিসা পেলেন সিলেটের মাহতাবুর

প্রবাসী বাংলাদেশি হিসেবে আমিরাতের প্রথম গোল্ডেন ভিসা পেলেন সিলেটের মাহতাবুর

প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী আবাসন 'গোল্ডেন ভিসা' পেলেন মোহাম্মদ মাহতাবুর রহমান। তিনি হারামাইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপণা পরিচালক, এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট।

হারামাইন গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সুখবর এমন এক সময় এলো যখন আমিরাতে ৩৮ বছর উদযাপন করছে হারামাইন গ্রুপ।

বিশ্বব্যাপী ব্যবসা এবং বাণিজ্যের ব্যাপক প্রসারের সঙ্গে বহুদিন ধরেই সম্পৃক্ত মোহাম্মদ মাহতাবুর রহমান। সুগন্ধি, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, চা এবং আতিথেয়তার মতো বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্যে কাজ করছেন এই প্রবাসী বাংলাদেশি।

মধ্যপ্রাচ্যের বৃহত্তম সুগন্ধীর নির্মাতা প্রতিষ্ঠান তার আল হারামাইন পারফিউম গ্রুপ। এছাড়া আল হারামাইন টি কো. লি. এবং আল হারামাইন হসপিটাল প্রাইভেট লিমিটেডও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

গোল্ডেন ভিসার মতো এই বিশেষ স্বীকৃতি পাওয়ায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন মাহতাবুর রহমান।

তিনি বলেন, এই উল্লেখযোগ্য সম্মানিত ব্যক্তিদের নেতৃত্বে আরব আমিরাত শুধু আমিরাতের নাগরিকদের জন্যই নয় বরং দুইশর বেশি দেশের নাগরিকদের কাছে সৌভাগ্যের একটি দেশে পরিণত হয়েছে। এই দেশকে অনেক প্রবাসীই নিজেদের দেশ মনে করেন।

তিনি বলেন, এই গোল্ডেন ভিসা আমার এবং আমার দেশের জন্য একটি সম্মান। এটা আমাদের আমিরাতে বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি উৎসাহ দেবে এবং আমিরাতের অর্থনীতির বিস্তৃত হতে সহায়তা করবে। অর্থনৈতিক সুযোগ ও সম্মান প্রদানের জন্য আমরা আরব আমিরাতের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।

হারামাইন গ্রুপ জিসিসিভুক্ত দেশ, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে একশর বেশি শাখায় সরাসরি এক হাজারের বেশি পেশাদারি এবং কর্মচারী নিয়োগ করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত