আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রে পরিবারের সবাইকে খুন করে ভারতীয় প্রবাসীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে পরিবারের সবাইকে খুন করে ভারতীয় প্রবাসীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে পরিবারের সবাইকে খুন করে আত্মহত্যা করেছেন ৪৪ বছর বয়সী এক ভারতীয় প্রবাসী। ওই ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মী নিজের স্ত্রী ও দুই ছেলেকে খুন করে নিজে আত্মহত্যার পথ বেছে নেন।

ওয়েস্ট দেস মইনসের পুলিশ বিভাগ জানিয়েছে, রোববার ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এটা নিশ্চিত হওয়া গেছে যে, ভারতীয় ওই ব্যক্তি তার স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে চন্দ্রশেখর সুনকারা, লাবণ্য সুনকারা, তাদের ১৫ ও ১০ বছর বয়সী দুই ছেলের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে তাদের আরও চারজন আত্মীয় ছিলেন। তাদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক এবং দু’জন শিশু।

চন্দ্রশেখর ও বাকিদের মরদেহ দেখার পর ওই আত্মীয়দের একজন ছুটে বাইরে বেরিয়ে যান। তিনি একজন পথচারীকে বিষয়টি সম্পর্কে জানান। ওই ব্যক্তি ৯১১ তে ফোন করেন।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃতদেহ দেখেই বোঝা গেছে যে, লাবণ্য সুনকারা ও তার দুই ছেলেকে খুন করা হয়েছে। চন্দ্রশেখর সুনকারার মৃত্যুর ভঙ্গি থেকে পরিষ্কার যে, তিনি আত্মহত্যা করেছেন।

চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, ওই পরিবারের চারজনেরই মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে। ওয়েস্ট দেস মইনস পুলিশ বিভাগের কর্মকর্তারা শনিবার সকালে ৬৫ নম্বর স্ট্রিটের ৯০০ ব্লকে পৌঁছান। সেখান থেকেই ওই চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ওই বিভাগের সার্জেন্ট ড্যান ওয়েড এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনায় পরিবার, বন্ধু, সহকর্মী যারাই এই পরিবারকের জানতেন তাদের মধ্যে বেশ প্রভাব পড়বে।

শেয়ার করুন

পাঠকের মতামত