আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওয়াশিংটনে জ্ঞানবাহন শীর্ষক প্রশ্ন ও জিজ্ঞাসা বিষয়ক সভা অনুষ্ঠিত

ওয়াশিংটনে জ্ঞানবাহন শীর্ষক প্রশ্ন ও জিজ্ঞাসা বিষয়ক সভা অনুষ্ঠিত

ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় ‘জ্ঞানবাহন’ শীর্ষক প্রশ্ন ও জিজ্ঞাসা নামে মতবিনিময় এক সভা হয়েছে। গত ২৪ জুন রবিবার সন্ধায় জ্ঞানবাহন এর প্রতিষ্ঠাতা ড. বদরুল হুদা খান এর নিজ বাসভবন ভার্জিনিয়ায় খান বাগানে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদুত হ্যারী কে টমাস সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশ্ন-জিজ্ঞাসা অনুষ্ঠানে ই-লার্নিং বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ ডক্টর বদরুল হুদা খান ও জ্ঞানবাহন এর এডুকেশনাল কোওর্ডিনেটর আমেনা শাহিন উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন উত্তর শেষে সবাইকে রাতের খাবার পরিবেশন করানো হয়।
জ্ঞানবাহন হচ্ছে সাধারণ বহন মতোই, তবে এই বাহনে যাতায়াত করতে করতে শেখাও যায়। এসব গাড়িতে যুক্ত আছে আধুনিক শিক্ষা গ্রহণের প্রয়োজনীয় উপকরণ। রয়েছে কম্পিউটার, প্রজেক্টর, ওয়েবক্যাম, সাউন্ড সিস্টেম। বাহনটির ভেতরটাকে অনেকটি ঘরের কাঠামো দেওয়া হয়েছে। শেখানো হয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, হাতের কাজ, সাধারণ আইনসহ জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ন্যূনতম শিক্ষা পৌঁছে দেওয়ার এই পদ্ধতি আবিষ্কার করেছেন ড. বদরুল হুদা খান।
লেখক এবং সাবেক মার্কিন রাষ্ট্রদুত হ্যারী কে টমাস।

জ্ঞানবাহন নিয়ে মানুষের প্রশ্নের কৌতুহল মেটাতে আয়োজিত সভায় প্রশ্নের জবাব দেন জ্ঞান বাহনের প্রতিষ্ঠাতা বদরুল হুদা। তিনি জ্ঞানবাহন সম্পর্কে বলেন, জ্ঞান বাহনের একজন ড্রাইভার থাকবে একজন শিক্ষিত ব্যক্তি। সে যেখানে যাবে মানুষের মাঝে জ্ঞান বিতরণ করবে।

তিনি বলেন, জ্ঞানবাহনের ড্রাইভারকে নানাধরণের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। তাদেরকে আনলাইনের ভিত্তিক বিভিন্ন বিষয়ও শিক্ষা প্রদান করা হবে। তবে শিক্ষাই পাশাপাশি চা-আড্ডার ব্যবস্থাও থাকবে জ্ঞান বাহনে।
বিশিষ্ট এই শিক্ষাবিদ বলেন, জ্ঞানবাহনে গ্রামের মতো একটা পরিবেশ বিরাজ করবে। তবে তার ভিতরেই মানুষকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়া হবে। জ্ঞান বাহরে সকল ধরণের তথ্য থাকবে, সেখান থেকে শিখতে পারবে মানুষ। 

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, একটি টিভি চ্যানেলে সারা বিশ্বে প্রতিনিধি দেয়া সম্ভব না। কিন্তু আমি আশাবাদী এই ‘জ্ঞান বাহন’ সারাবিশ্বে প্রতিটি কোনায় কোনায় এর জ্ঞান বাহক পৌঁছে যাবে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদুত হ্যারীকে টমাস বলেন, বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক ও হেল্পফুল। দেশটি আগের থেকে শিক্ষা-স্বাস্থ্যসহ সবক্ষেত্রে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশকে কখনো ভুলতে পারবো না। এসময় তিনি ড. বদরুল হুদার জ্ঞান বাহনের উদ্যোগকে স্বাগত জানান।
জ্ঞান বাহনের প্রশংসা করে সৈয়দ মাহমুদুল হক বলেন, জ্ঞান বাহনটি হচ্ছে আমার কাছে মনে হয় সচেতনতার এক ম্যাসেজ। এটা সামাজিক আন্দোলনও বটে। তিনি এসময় পরামর্শ দিয়ে বলেন, যে সমস্ত গ্রামের জ্ঞান বাহন যাচ্ছে, সেখানে পুথিগত বিদ্যার বাহিরে মানুষকে শিখাতে হবে। সবমিলিয়ে জ্ঞান বাহন এগিয়ে যাক সেই প্রত্যাশাই রইলো।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন প্রধান প্রযোজক এ.কে.ম আসাদুজ্জামান, এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মুমতাহিনা রিতু ও ভয়েস অফ আমেরিকায় কর্মরত সাবরিনা চৌধুরী ডোনা।
প্রশ্ন উত্তর পর্বে মাঝে মাঝে গান গেয়ে অনুষ্ঠানকে বিনোদনময় করে রাখেন বদরুল হুদার সহধর্মীনি ড. সিমাখান।

শেয়ার করুন

পাঠকের মতামত