আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রবাসের নিউজ সম্পাদক জুয়েল সাদতের পাবলিক সার্ভিস কমিউনিটি এওয়ার্ড লাভ

প্রবাসের নিউজ সম্পাদক জুয়েল সাদতের পাবলিক সার্ভিস কমিউনিটি এওয়ার্ড লাভ

সেন্ট্রাল ফ্লোরিডায় বসবাস রত প্রবাসীদের অন্যতম মুখপা্ত্র প্রবাসের নিউজের সম্পাদক ও প্রথম আলো উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ও কমিউনিটি একটিভিষ্ট জুয়েল সাদত ২৯ জুন বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা কতৃক পাবলিক সার্ভিস কমিউনিটি এওয়ার্ড লাভ করেছেন । দীর্ঘ ১৮ বছর থেকে নিরলস ভাবে কমিউনিটিতে বিশেষ সেবা প্রদান করায় বাংলাদেশ সমিতি তাকে মনোনিত করেন , তাকে  বিশেষ সম্মামনা  ক্রেষ্ট তুলে দেন স্থানীয় সেনফোড শহরের মেয়র জেফ ট্রিমপ্লেড ও বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ । জুয়েল সাদত সাংবাদিকতায় জড়িত ২৫ বছর যাবত, তিনি কমিউনিটির সেবায় নিবেদিত প্রান । তিনি একজন কলামিস্ট ও্ কবি হিসাবে সুপরিচিত । তার প্রকাশিত গ্রন্থ ৬ টি ও একটি কবিতার সিডি  । প্রকাশের অপেক্ষায় রয়েছে তিনটি বই , যা ২০২০ বই মেলায় প্রকাশিত হবে । তিনি এ পর্যন্ত দেশে বিদেশের অস্ংখ্য সাময়িকীতে তার দুহাজারের ও বেশী লেখা ছাপা হয়েছে ।

তিনি দেশে বিদেশের অসংখ্য প্রতিষ্টানের সাথে জড়িত । তিনি বঙ্গবন্ধু গবেষনা সংসদের আন্তজাতিক বিষয়ক সম্পাদক, তিনি প্রবাসীদের অন্যতম চ্যারিটি বাংলাদেশ গ্রীন ক্রিসিন্ট সোসাইটির গভর্নর, তিনি বৃটিশ চারিটি প্রতিষ্টান ওয়ান পাউন্ড হসপিটালের অন্যতম ট্রাষ্টি ও সাদত ফাউন্ডেশনের সিইও । তিনি জাতীয় দৈনিক রাজনীতির উপদেষ্টা সম্পাদক হিসাবে ও জড়িত । তিনি সাদত ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট , ব্রাম্মনবাড়িয়া , মানিকগঞ্জ ও নেত্রকোনায় বেশ কিছু প্রতিষ্টান তৈরী করেছেন । জুয়েল সাদতের জন্ম ২ রা নভেম্বর ১৯৭২ সালে সিলেট শহরের মালনীছড়া চা বাগানে পিতার কর্মস্থলে । জুয়েল সাদতের পিতা ছিলেন ট্রি প্লান্টার । তিনি ২০০১ সালে আমেরিকা আসার আগে বাংলাদেশ সরকারের আনসার ভিডিপির বিভাগীয় গন সংযোগ সহকারী কর্মকর্তা হিসাবে সরকারী চাকুরীতে জড়িত ছিলেন । তিনি ছিলেন আনসার ভিডিপির গনসংযোগ শাখার সিলেট বিভাগের দায়িত্বে । তিনি প্রথম আলো, ভোরের কাগজ, সাপ্তাহিক বিচিত্রা, ইউ এন বি তে ও জড়িত ছিলেন । তিনি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ঠিকানার  সাথে জড়িত অছেন প্রায়  ২৩ বছর । ব্যাক্তিগত জীবনে বিবাহিত জুয়েল সাদত স্ত্রী মাহফুজা সাদত, দু পুত্র ওয়াসী সাদত ,ওয়াফিক সাদত, দু মেয়ে ওয়াদিয়া সাদত ও আয়েশা সাদত কে নিয়ে সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমিতে বসবাস করেন । তিনি ২০১২, ২০১৭,২০১৮ ও ২০১৯ গত চার বছর থেকে উত্তর আমেরিকার সবচেয়ে প্রতিনিধিত্বশীল সংগঠন ফোবানার সাথে জড়িত । তিনি ২০১৯ সালের ফোবানার গুড ইউল ও প্রমোশন কমিটির দায়িত্ব পালন করছেন । তিনি ইতোমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন সংগঠন প্রদত্ত নানান সম্মানে স্বীকৃতিপ্রাপ্ত । তিনি দুবাই, সৌদিআরব, লন্ডন, কানাডা, ভারত, তাইওয়ান ভ্রমন করেছেন ।

শেয়ার করুন

পাঠকের মতামত