আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশ এসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান খানের দশম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ এসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান খানের দশম মৃত্যুবার্ষিকী

ইতালিতে ‘মুকুটহীন সম্রাট’ ছিলেন লুৎফর রহমান খান। বাংলাদেশ এসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান খানের দশম মৃত্যুবার্ষিকী। দশ বছর আগে ঠিক আজকের এই দিনে তিনি ‘না ফেরার দেশে’ পাড়ি জমান। সত্যিকার অর্থেই তিনি ছিলেন কমিউনিটিতে ‘পাইওনিয়ার’, হাজার হাজার প্রবাসীর নির্ভরযোগ্য ‘পথ প্রদর্শক’। ২০০৯ সালের ৩০ জুলাই সবাইকে কাঁদিয়ে রাজধানী রোমের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজণিত কারণে অনেকটা অকালেই জীবনাবসান ঘটে ইতালির মেহনতী জনতার সবচাইতে কাছের এই মানুষটির।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রী নেয়া শেষে আশির দশকের মাঝামাঝি লুৎফর রহমান খানের রোমে আগমন। ঐ সময় ইতালিতে ছিল সীমিত সংখ্যক বাংলাদেশির বসবাস। অভিবাসীরা যখন নিজ নামে লাইসেন্স করে বৈধ ব্যবসা-বানিজ্য করার অনুমতি পেতো না দেশটিতে, তখন লুৎফর রহমান খান ইতালিয়ান ন্যাশনাল পার্লামেন্ট হাউজের সামনে টানা ১৭ দিন অনশন ধর্মঘট করে ন্যায়সঙ্গত দাবী আদায় করতে সক্ষম হন। এই বীর বাংলাদেশির সংগ্রামী আন্দোলনের সোনালী ফসল হিসেবে প্রবাসীরা প্রথমবারের মতো তখন নিজ নিজ নামে বৈধ ব্যবসা (লিগ্যাল বিজনেস) শুরু করে ইতালিতে। 

‘সাদা মনের মানুষ’ লুৎফর রহমান খান খেটে খাওয়া প্রবাসীদের সবচাইতে কাছের মানুষ হিসেবে বরাবরই সাদামাটা জীবন যাপন করেন ইতালিতে। যে কোন লোভ-লালসার উর্ধ্বে থেকে বিদেশ বিভুঁইয়ে আজীবন সংগ্রাম করে গেছেন স্বদেশী ভাই-বোনদের কল্যাণে। অবিস্মরণীয় সব অবদান সত্বেও এই মুকুটহীন সম্রাটের স্মৃতির প্রতি যথার্থ সম্মান জানাতে বরাবরই উদাসীন ইতালীর বহুদা বিভক্ত বাংলাদেশ কমিউনিটি। রোমের বাংলাদেশ দূতাবাসের দায়িত্বহীনতাও এক্ষেত্রে নেক্কারজনক। জন্মস্থান বাংলাদেশের পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত গ্রামে দাফন সম্পন্ন হয় লুৎফর রহমান খানের।

শেয়ার করুন

পাঠকের মতামত