আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভার্জিনিয়ায় বাগডিসির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

ভার্জিনিয়ায় বাগডিসির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

গত ২৭শে জুলাই শনিবার  ভার্জিনিয়ার প্রাচীনতম সংগঠন ও নন প্রফিট অরগানাইজেশন “বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)” বার্ক লেক পার্ক, ফেয়ারফ্যাক্স ভার্জিনিয়ায় বাৎসরিক বনভোজন আয়োজন করেছিল। প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে সারাদিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের  স্বতঃস্ফূর্ত পদচারনায় মুখরিত ছিল। অনুষ্ঠান প্রাঙ্গনে গ্রেটার ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংগঠনের সাথে সংশ্লিষ্ট সর্বস্তরের নেতা নেত্রীবৃন্দ অনুষ্ঠানটি ব্যবস্থাপনার ভূয়শী প্রশংসা করেন ।

মধ্যান্যভোজে দেশীয় মুখরোচক খাবারে আপ্যায়ন করতে বাগডিসির সকল সদস্যদের আন্তরিকতা ও আতিথেয়তা ছিল সত্যিই প্রশংসনীয় । মেট্রো ওয়াশিংটনে বাগডিসি একটি  প্রাচীন, দক্ষ ও বৃহৎ সংগঠন হওয়ার সুবাধে খাবার পরিবেশনায় শৃঙ্খলা ও দক্ষ ব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। বিভিন্ন রকমের ভর্তা , সাদা ভাত, রুটি, তান্দুরী চিকেন, গরুর মাংশ, ডাল ও সালাদ ছিল মধ্যান্যভোজের মেনুতে। বাচ্চাদের ও মহিলাদের খেলাধুলা আর গানে গানে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গন । পাঁচ থেকে সাতশ লোকের সমাগমে অনুষ্ঠানস্থল যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশে পরিনত হয়ে উঠেছিল ।

গ্রেটার ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সম্মানিত গুরুজন , লেখক, কবি, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাগডিসির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনাত সানি ও সহ সম্পাদক সময় সুমন। ওয়াশিংটন ডিসির স্থানীয় শিল্পী অসীম বড়ূয়া, আসিফ চৌধুরী , তুষার রহমান , আনসার আহমেদ ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী মরিওম মারিয়া আগত অতিথিদের গানে গানে মাতিয়ে রাখেন । এসময় গীটারে ছিলেন শুভ্র হাসান, অক্টাপ্যাডে নাফিস ফারহান, তবলায় আশীষ বড়ূয়া ও আবু রুমি পিয়ানো একোডিয়ান বাজিয়ে সহযোগিতা করেন।এরপর বিভিন্ন খেলাধুলার পুরস্কার ও রাফেল ড্রর পুরস্কার বিতরন করা হয়। রাফেল ড্রতে ৫৫ইঞ্চি রঙীন টেলিভিশন, ল্যাপটপ ও আইপ্যাড পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বাগডিসির প্রেসিডেন্ট করিম সালাহউদ্দিন ও সেক্রেটারি আবু বকর সরকার আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। যাদের সহযোগিতা ও আন্তরিকতায় অনুষ্ঠান সফল হয়েছে , তারা হলেন বাগডিসির ভাইস প্রেসিডেন্ট রোকসানা পারভীন , নুরুল আমিন নুরু , নাসের আহমেদ , কচি খান , এসিসট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রশিদ , ট্রেজারার নুসরাত জাহান , এসিসট্যান্ট ট্রেজারার তিলক কর , কালচারাল সেক্রেটারি হাসনাত সানি , এসিসট্যান্ট কালচারাল সেক্রেটারি সময় সুমন, প্রেস ও পাবলিকশনস সেক্রেটারি আকাশ রাইস, এক্সিকিউটিভ মেম্বার এটিএম আলম, আবু রুমি, পিংকি পাটোয়ারী , শারিকুল ইসলাম , প্রনব বড়ুয়া , জাহিদ হাসান স্বপন, গাজী শাহজাহান খোকন, মো: কাজল ও জনাব সেলিম। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মঞ্চসজ্জা ও তত্বাবধানে বাগডিসির ভাইস প্রেসিডেন্ট কচি খান বিশেষ ভুমিকা পালন করেন।


শেয়ার করুন

পাঠকের মতামত