আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

হজ পালনরত অবস্থায় লন্ডন প্রবাসী খায়রুল আনামের ইন্তেকাল

হজ পালনরত অবস্থায় লন্ডন প্রবাসী খায়রুল আনামের ইন্তেকাল

পবিত্র হজ পালনরত অবস্থায় লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবী খায়রুল আনাম রায়হান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

৯ আগষ্ট শুক্রবার সকালে মিনা প্রান্তরে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। খায়রুল আনাম স্বস্ত্রীক পবিত্র হজ পালন করতে গিয়ে ছিলেন।

খায়রুল আনাম রায়হান ছিলেন, দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আইরলান্ড হোয়াইট চ্যাপেল ব্রাঞ্চের ট্রেজারার, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য।

তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার আসফিল্ড স্ট্রিটে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল।

অত্যন্ত সাদা মনের মানুষ খায়রুল আনাম রায়হান পূর্ব লন্ডনের সোনালি গার্ডেনস ডে সেন্টারে দীর্ঘ দিন কাজ করার সুবাদে বাঙালি কমিউনিটিতে তাঁর পরিচয় ছিল একজন সৎ, স্বজন,পরপোকারী হিসাবে।

মরহুম খায়রুল আনাম রায়হান এর মৃত্যুর খবরে তাঁর কর্মস্থল ও সংগঠনের কমকর্তাদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ১০ আগষ্ট শনিবার বাদ আসর সন্ধ্যা ৬.৪৫টায় পূর্ব লন্ডনের দারুল উম্মা মসজিদে দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারল্যান্ডের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত