আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শতবর্ষে সেন্ট নিকোলাস: প্রবাসী প্রাক্তন ছাত্রদের সভা

শতবর্ষে সেন্ট নিকোলাস: প্রবাসী প্রাক্তন ছাত্রদের সভা

গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার অন্তর্গত নাগরী সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় আগামী ২০২০ সালে শতবর্ষে পদার্পন করতে যাচ্ছে। বিদ্যালয়ের শতবর্ষকে সামনে রেখে আমেরিকা প্রবাসী প্রাক্তন ছাত্ররা বিগত আড়াই বছর পূর্ব থেকেই স্কুলের উন্নয়ন প্রকল্পের জন্য কাজ করে যাচ্ছেন।
গত ৯ আগস্ট সন্ধ্যায় মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরের বিসিসিএস এর বাড়িতে সেন্ট নিকোলাস বিদ্যালয়ের প্রবাসী প্রাক্তন ছাত্রদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার বিজয় হ্যারল্ড রড্রিক্স সিএসসি, নাগরী পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা সিস্টার মেরি প্রশান্ত এসএমআরএ, ও লিলি রেগো  এবং অবলেট পুরোহিত ফাদার রবি রবার্ট রোজারিও, ওএমআই।
বিপুল এলিট গনছালভেস এর সঞ্চালনে সভায় সভাপতিত্ব করেন সেন্ট নিকোলাস প্রবাসী প্রাক্তন ছাত্র ফোরামের কনভেনর লিও রড্রিক্স।
শুরুতে তিনি বিগত আড়াই বছরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। শুরুতে ব্রাদার বিজয় হ্যারল্ড রড্রিক্স সিএসসি স্কুলের বর্তমান পরিস্থিতির উপর পর্যালোচনা করেন। তিনি বলেন, স্কুলের নতুন ভবনের কাজ প্রায় শেষের দিকে। শতবর্ষ জুবিলীকে সামনে রেখে নানা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসী ছাত্রদের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্কুলের উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে তার একটি খসড়া মতামত তুলে ধরেন।
সুবাস আব্রাহাম ডি'কস্তা বলেন, আমরা জুবিলী উদযাপনের জন্য কোনো অর্থ প্রদান করবো না। আমাদের সংগৃহিত তহবিলের অর্থ খরচ হবে স্কুলের উন্নয়ন প্রকল্পে। তার এই বক্তব্যে স্বাগতঃ জানিয়ে মতামত তুলেন ধরেন, পল ফিলিপ রোজারিও, সুবোধ আর্থার রোজারিও, পিন্টু রাফায়েল পালমা, ইসদুর পালমা, চার্লস রেগো, সন্তোষ রেগো, পঙ্কজ রোজারিও, বাবলু ডি'কস্তা,খ্রীষ্টফার রড্রিক্স, পিন্টু পিউরিফিকেশন,পল পরি রোজারিও, খোকন মাইকেল রোজারিও, ফাদার রবি রবার্ট রোজারিও, ওএমআই ও সহ আরো অনেকে।
বিপুল এলিট গনছালভেস এ পর্যন্ত কত ডলার সংগ্রহ করা হয়েছে তার একটি প্রতিবেদন তুলে ধরেন। এবং তিনি সকল প্রাক্তন ছাত্রদের অনুদান পরিশোধের আহ্বান জানিয়ে ফাদার রবি রবার্ট রোজারিও, ওএমআই এর প্রার্থনার মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত