আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ইতালীতে জালালাবাদ এসোসিয়েশনের আয়োজনে ঈদ উৎসব

ইতালীতে জালালাবাদ এসোসিয়েশনের আয়োজনে ঈদ উৎসব

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেটা দেশেই উদযাপিত হোক অথবা প্রবাসে। এবারের পবিত্র ঈদ-উল-আযহা আনন্দ-উৎসবের মধ্য দিয়েই উদযাপন করেছেন ইতালীতে অবস্থানরত  সিলেট বিভাগের  প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালী । গত ১২ই আগস্ট সোমবার  প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আয়োজনে উদযাপিত হয়  ঈদ আনন্দ উৎসব।

সারা বছর কর্মব্যস্ততায় ডুবে থাকলেও ঈদের সময় পাওয়া ক্ষাণিক বেশি ছুটি উদযাপন করতে ভুলেননি প্রবাসী সিলেটবাসী । মা-বাবা কিংবা প্রিয়জনের কাছ থেকে বহুদূরে থাকলেও আশপাশের অন্য প্রবাসী বাঙালিদের সঙ্গে গড়ে তোলেন আরেকটি সৌহার্দ্যপূর্ণ পরিবার চোখে পড়ার মতো হলভর্তি মহিলা ও শিশু কিশোরদের আনন্দ  আর এই পরিবারকে নিয়েই উদযাপন করেন ঈদের মহোৎসব।

মরু পর্বতের মত হৃদয়ে কঠিন বেদনা চাপিয়ে রেখে প্রিয় মুখগুলিকে স্মরণ করে আয়োজন করেন বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের। মুখরোচক কোরবানির মাংস  খাবার রান্নার পর উদর ভর্তি করে প্রবাসী বাঙালিদের সঙ্গে মিলে কেউবা যান সমুদ্র সৈকত ঘুরতে, কেউ শিশু পার্কে অথবা অন্য কোনো পর্যটন এলাকায়।

জালালাবাদ এসোসিয়েশন ইতালী ঈদ উদযাপন এবারের আনে  ভিন্নতা  পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে প্রবাসী বাঙালিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করে। ঈদ উপলক্ষে রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার রসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের।

এসোসিয়েশনের  প্রেসিডেন্ট  অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি শাব্বির আহমদ এর পরিচালনায় এবং সঞ্চালনা করেন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল ।

প্রবাসী বাঙালিদের মিলন মেলায় পরিণত হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, তথ্য বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন, বাংলা প্রেসক্লাব ইতালীর সিনিয়র সহ সভাপতি লাবণ্য অঞ্জন চৌধুরী, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, মহিলা সংস্থা ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরা, সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার, রোম বিডি স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুক,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম পলাশ,এবং জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়া ও বৃহত্তর সিলেটবাসী  সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি‍বৃন্দ।
মন মাতানো গান পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় কন্ঠ শিল্পী রকস্টার বাবু বাঙাল,ও মুরাদ খান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সহসাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরেফিন ।

পরিশেষে সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারন সম্পাদক শাব্বির আহমদ তাদের সমাপনি বক্তব্যর মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং আগামী ১৬ই আগস্ট জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আয়োজনে নদী পাহাড় বেষ্টিত  পর্যটন কেন্দ্র Lago di bolsenaতে বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ  করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত