আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভার্জিনিয়াতে প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

ভার্জিনিয়াতে প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

গত রবিবার ১৮ই আগষ্টভার্জিনিয়ার ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে ৫জন মেডিকেল ডাক্তারের সমন্বয়ে গঠিত টিম প্রবাসী বাংলাদেশিদের যাদের ইন্সুরেন্স কাভারেজ নেই তাদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করে। বিনামূল্যে চিকিৎসা উপদেশ এবং প্রেসক্রিপশন, চাকুরিক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা , ঔষধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ড কার্ড, বিনামূল্যে মানসিক, চক্ষু বিষয়ক ও জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসার সেবা প্রদান করে। আগত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই প্রিয়বাংলার এ মহতি উদ্দ্যোগ কে সাধুবাদ জানান এবং ভূয়শী প্রশংসা করেন। এবারে প্রিয়বাংলার ফ্রি ক্লিনিকে ডাক্তার সৈয়দ মাহতাব আহমদের পরিচালনায় যারা ভলান্টিয়ার সার্ভিস দিয়েছেন তারা হলেন, ডাক্তার ইসমাত আসাদ , ডাক্তার আসাদ কাশেম, ডাক্তার গৌতম দত্ত, ডাক্তার সোমা বোস, এবং নিউট্রিশনিস্ট ফারহানা কবির ইমা।

টিভি প্রতিনিধির সাক্ষাতকারে ডাক্তার গৌতম দত্ত বলেন, যেসব রোগীদের চিকিৎসা দিচ্ছেন তাদের বেশিরভাগ তারাই, যারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন এবং যাদের ইনসুরেন্স কাভারেজ নেই। তিনি মনে করেন , যুক্তরাষ্ট্রের সব স্টেট এ এমন উদ্দ্যোগ চালু হলে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে।

প্রিয় বাংলার এই মেডিকেল টিম গত ২ বছর যাবত বছরে ৩থেকে ৪ বার বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে সাস্থ্যসেবা প্রদান করে আসছে। এই চিকিৎসা সেবা সার্বজনীন করতে প্রিয়বাংলা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

প্রিয় বাংলার পক্ষ থেকে যারা উপস্থিত থেকে ডাক্তার ও টেকনিশিয়ানকে সহযোগিতা করেছেন তারা হলেন - লুবাবাহ রহমান চুড়ি, নূর মহম্মদ লিটন, সুমন কর্মকার, রফিকুল ইসলাম আকাশ, রাজীব বড়ুয়া, মুনা রহমান, পুলি কর্মকার, প্রিয়লাল কর্মকার, মাহফুজুর রহমান, মিমি মিমি, হাসনাত সানি সহ আরো অনেকে। স্থানীয় বাংলাদেশী রেস্তোরা কাবাব কিং ভলান্টিয়ারদের দুপুরের খাওয়ার সরবরাহ করে। উলেখ্য যে, আগামী ২১শে সেটেম্বর প্রিয় বাংলা পথমেলায় পরবর্তি এই স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য উপদেশের ব্যবস্থা থাকবে।

সবশেষে প্রিয় বাংলা টিম, ডাক্তার, সেবিকা, সেচ্ছাসেবী ও বাংলাদেশ কমিউনিটির সকলকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত