আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কাশ্মীরে ভারতীয় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ক্যালিফোর্নিয়ায় ব্যাপক বিক্ষোভ

কাশ্মীরে ভারতীয় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ক্যালিফোর্নিয়ায় ব্যাপক বিক্ষোভ

কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ক্যালিফোর্নিয়াতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন দেশের বেশ কিছু সংগঠন। লস এঞ্জেলেসের ইউএস ফেডারেল বিল্ডিংয়ের সামনে অনুষ্ঠিত ঐ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন হিউম্যান রাইটস (মানবাধিকার) ও সোশ্যাল অর্গানাইজেশনের সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।

এসময় বিক্ষোভ পরবর্তী এক সমাবেশে বক্তব্য রাখেন কেয়ার (CAIR-Council on American–Islamic Relations) ক্যালিফোর্নিয়ার ডিরেক্টর ব্রাদার হুসাম আইলুস, ইসনা (ICNA-Islamic Circle of North America) ক্যালিফোর্নিয়ার সেক্রেটারী ব্রাদার আবি ওয়াক্কাস, মুনা (MUNA-Muslim Ummah of North America) ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান, মানবাধিকার কর্মী আসাদ আলী কাশ্মীরী, ব্রাদার ইজাজ বালখী প্রমুখ।


বক্তারা কাশ্মীরে ইন্ডিয়ান আগ্রাসন ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাশ্মীর থেকে ইন্ডিয়ান সেনা প্রত্যাহারের আহবান জানান। তারা কাশ্মীরীদের স্বাধীনতা সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করে মার্কিন সরকার ও জাতিসংঘকে কাশ্মীর ইস্যুতে জোরালো পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
বক্তারা বলেন, ১৯৪৭ সাল থেকেই কাশ্মীর স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃত হয়ে আসলেও বিভিন্ন সময়ই ইন্ডিয়া সরকার দীর্ঘদিন থেকেই কাশ্মীরে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে আসছিলো। যে কন্সটিটিউশনাল আর্টিকেলের ভিত্তিতে (আর্টিকেল-370) স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে কাশ্মীর ইন্ডিয়ান কনফেডারেশনের সাথে যুক্ত ছিলো, সম্প্রতি ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী সরকার সেটি কন্সটিটিউশন থেকে উঠিয়ে নিয়ে কাশ্মীরকে গ্রাস করার পায়তারা করছে। ইন্ডিয়ান আগ্রাসী সৈন্যরা ইতিমধ্যেই সেখানে ফোন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে মিডিয়া বন্ধ করে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে গণহত্যা শুরু করেছে!


বক্তারা ইন্ডিয়ার এহেন সাম্রাজ্যবাদী চরিত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অতিসত্বর জাতিসংঘের তত্ত্বাবধানে কাশ্মীরের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের আহবান জানান।

এসময় উপস্থিত জনতা 'হোয়াট ডু উই ওয়ান্ট-ফ্রি কাশ্মীর, 'সেইম অন ইন্ডিয়া-সেইম অন মোদী, 'উই ওয়ান্ট জাস্টিস-উই ওয়ান্ট পিস, 'আযাদ করো আযাদ করো-কাশ্মীর কো আযাদ করো, ইত্যাদি মুহুর্মুহু শ্লোগানে ওয়েস্টউডের ফেডারেল বিল্ডিং অঞ্চল প্রকম্পিত করে তোলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত