আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পেন্সিল অস্ট্রেলিয়া’র আয়োজনে সিডনীতে সাংস্কৃতিক সমাবেশ

পেন্সিল অস্ট্রেলিয়া’র আয়োজনে সিডনীতে সাংস্কৃতিক সমাবেশ

অস্ট্রেলিয়ার সিডনিতেবাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী অনলাইন গ্রুপ ‘পেন্সিল অস্ট্রেলিয়া’ উদ্‌যাপন করতে যাচ্ছে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান।  এ উপলক্ষে আগামী ২৮শে সেপ্টেম্বর শনিবার সিডনির ইঙ্গেলবার্নে বাংলাদেশি সাহিত্যপ্রেমীদের একটি সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর ২০১৯ পেন্সিলের তৃতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে অনলাইন গ্রুপ পেন্সিল জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করছে। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সিডনীতেও এই আয়োজন।আগ্রহীদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে RSVP করতে বলা হয়েছে। এতে প্রত্যেককে ১০ ডলার করে ফী  দিতে হবে তবে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য ফী লাগবেনা। আগ্রহীদের পেন্সিলের ফেসবুক পেজে গিয়ে নাম নিবন্ধন করতে হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সাকিনা আক্তার জানান, শুধুমাত্র পেন্সিলের সদস্যরাই এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সমাবেশে থাকবে দেশীয় সাহিত্য-সংস্কৃতিকে তুলে ধরার এক অপূর্ব আয়োজন।

শেয়ার করুন

পাঠকের মতামত