আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের বাসিন্দা। শুক্রবার বিকেলে এই খবর নিহতদের বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

জানা গেছে, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের তিন জন এবং খাগকান্দা ইউনিয়নের চম্পকনগরের একজন। নিহতদের মধ্যে কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব ব্যাপরীর ছেলে নুরা মিয়া (২৩), পার্শ্ববর্তী গ্রামের খালিয়ারচর গ্রামের মোকররমে ছেলে উজ্জল (২২) ও খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের রাসেল (২৪)। নিহত রাসেলের পিতার নাম আক্রম আলী। তিনি ৩ বছর যাবত সৌদি আরবে থাকতেন।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, নিহতরা সবাই মদিনার আল-ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার বাংলাদেশের সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাস দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এদের মধ্যে বাংলাদেশের ৪জন ঘটনাস্থলেই মারা যান। এরা সবাই আড়াইহাজারের বাসিন্দা।

সরেজমিনে দেখা গেছে, নিহত চারজনের পরিবারে কান্নার রোল পড়ে গেছে। সন্তানের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। মৃত্যুর সংবাদ শুনে পাড়া প্রতিবেশী নিহতদের বাড়িতে আসার পর কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না। নিহত রাসেলের বাড়িতে চলছে শোকের মাতম।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন আরো জানান, স্বজন হারানোর বেদনায় গোটা কালাপাহাড়িয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। শান্তনা দেয়ার ভাষা নেই কারো। আল্লাহ পাকের নিকট দোয়া করি তিনি যেন নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক দান করেন।

অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর ফিল্ড অফিসার আমিনুল হক বলেন, আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে লাশ আনার ব্যাপারে সহযোগিতা করব।

শেয়ার করুন

পাঠকের মতামত