আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি করলেন লন্ডন প্রবাসী লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান

ফেসবুকে অপপ্রচারে থানায় জিডি করলেন লন্ডন প্রবাসী লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান

মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের নামে ফেসবুকে ভুয়া আইডি এবং পেজ খুলে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো জন্য গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন আনোয়ার শাহজাহান। এছাড়াও তিনি ঢাকায় পুলিশ হেড কোয়ার্টারেও এ বিষয়ে আরেকটি অভিযোগ দায়ের করেছেন। গোলাপগঞ্জ মডেল থানা জিডি নম্বর ৯১০ (২০ জুলাই ২০১৯)।

আনোয়ার শাহজাহান তার অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ফেসবুকে Anwar Shahjahan (www.facebook.com/anwar.sh) নামে ১টি আইডি এবং এই আইডির অধীনে Anwar Shahjahan - আনোয়ার শাহজাহান নামে (www.facebook.com/AnwarShahjahan.bd) ১টি পেজ ব্যবহার করে আসছি। এগুলো ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নিজস্ব নামে আর কোন আইডি কিংবা পেজ নেই। একটি দুষ্টু চক্র বিভিন্ন সময়ে আমার নামে বিভিন্ন আইডি এবং ফেসবুক পেজ খুলে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে, যা ডিজিটাল আইনের পরিপন্থী। এছাড়াও ঐ স্বার্থান্বেসী মহল বিভিন্ন ভুয়া আইডি খুলে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি উপরের উল্লিখিত ফেসবুক আইডি এবং পেজ ছাড়া অন্য কোন আইডি কিংবা পেইজ থাকলে সেগুলো বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে আনোয়ার শাহজাহান আরো বলেন, ফেসবুকে তার নিজস্ব নামে একটি পেজ রয়েছে যার ফলোয়ার ৬৫ হাজারের অধিক। এ ছাড়া তার নামে ১টি আইডি রয়েছে যেটি তিনি নিজেই পরিচালনা করেন। এই গুলো ছাড়া তার নামে অন্য কোনো আইডি এবং পেজ তিনি চালান না এবং সেসব আইডি বা পেজের ব্যাপারে তিনি কোনো দায়বদ্ধতাও নেবেন না।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অধিবাসী আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে লন্ডনে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি এবং ভবন দাতা আনোয়ার শাহজাহান স্থানীয় এলাকায় তার নিজস্ব নামে ২০০৯ সালে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যাহা গোলাপগঞ্জের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ করে জাতীয়ভাবে প্রশংসিত হয়েছেন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য এবং লন্ডন থেকে প্রকাশিত সংবাদপত্র আমাদের প্রতিদিন-এর সম্পাদক আনোয়ার শাহজাহান ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে এক পরিচিত মুখ। তিনি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।



শেয়ার করুন

পাঠকের মতামত