আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র’-এর ‘বার্ষিক মিলন-উৎসব ও বনভোজন অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র’-এর ‘বার্ষিক মিলন-উৎসব ও বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জ জেলার প্রবাসীদের প্রথম সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি, যুক্তরাষ্ট্র’-এর ‘বার্ষিক মিলন-উৎসব ও বনভোজন-২০১৯’ গত ১৮ আগস্ট রোববার নিউইয়র্কের লংআইল্যান্ড হেকশেয়ার পার্কে অনুষ্ঠিত হয়। এই ‘মিলন-উৎসবে’ প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের বাংলাদেশ সেনাবাহিনীতে সুনামগঞ্জ জেলার প্রথম ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বখত, (মুহিত) এনডিসি, পিএসসি (অব:) এবং বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের আরেক সুসন্তান প্রখ্যাত চিত্রকর ও মুক্তিযোদ্ধা সুনীল শুক্লা।
উৎসবে আমন্ত্রিত অতিথিদ্বয় ও অংশহণকারী সকল সুধীজনকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মারুফ চৌধুরী এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সম্পাদক ডি. চৌধুরী অসিত, মিলনোৎসব উদযাপন পরিষদের আহবায়ক আইয়ুব আলী, যুগ্ম-আহবায়ক মান্নাফ তালুকদার, মো: হাবিবুর রহমান, পারভেজ চৌধুরী ও আবুল হোসেন লিটন। অতিথিদের জীবন ও কর্মের তাৎপর্যপূর্ণ দিকের উপর আলোকপাত করেন উভয়ের শিক্ষাগুরু প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর বিধুভূষণ চৌধুরী, প্রবীণ কবি ও লেখক সালমা বখত চৌধুরী, কবি ও লেখক মাহমুদুল চৌধুরী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট জুলকারনাইন হায়দার, শিবলী চৌধুরী, সুনামগঞ্জ আওয়ামী লীগ নেতা আমীর হোসেন রেজা, মিসবাহুর রশীদ পীর, সাব্রী সাবেরীন, কবি মাসুদ চৌধুরী, কবি দেওয়ান নাসের রাজা চৌধুরী, জয়েদ চৌধুরী অপু, এনওয়াইপিডি’র পুলিশ অফিসার নিয়ন চৌধুরী, সাংবাদিক নূরুল গণি নজরুল প্রমুখ। উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস বিধু ভূষণ চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়-এর প্রাক্তন কর্মকর্তা হাসানুল কবীর ডাবলু, কবি তৃষ্ণা শুক্লা, সৈয়দা নীলুফার চৌধুরী, সনচিতা চৌধুরী, সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী-সংসদের প্রাক্তন জিএস আফসিন নিগার, রবীন্দ্র বর্মন, রতন দাশ, নারায়ণ দেব, আব্দুল কাদির, শামনুন শীবলী, ফারহান বখত, লাফী চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী জোসেফ, বখত রুম্মান বিরতিজ, সুরাইয়া চৌধুরী চাঁদনী, বিলকিস খান, ফৌজিয়া চৌধুরী, শিমু বখত প্রমুখ।
আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে অতিথিদ্বয় কে স্মারক-ক্রেস্ট হস্তান্তর করেন সুনামগঞ্জ সরকারি কলেজ-এর প্রাক্তন প্রফেসর ও প্রবীণ শিক্ষাবিদ বিধুভূষণ চৌধুরী। এছাড়াও সদ্য প্রয়াত সমিতির সাধারণ সম্পাদকের বড় ভাই দিলীপ চৌধুরী কর্মের তাৎপর্যের পুর্ন দিকের উপর আলোকপাত করেন বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হুমায়ুন বখত  এবং ক্রেস্ট হস্তান্তর করেন। তিনি শোকাহত পরিবারের জন্য সমবেদনাও জানান।
শতাধিক অংশগ্রহণকারীর আমোদ-আড্ডার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত মিলন-উৎসবটি পরিণত হয়েছিল একখন্ড সুনামগঞ্জে।

শেয়ার করুন

পাঠকের মতামত