আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ওয়াশিংটনে খান বাড়িতে দোয়া মাহফিল ও মেজবান

ওয়াশিংটনে খান বাড়িতে দোয়া মাহফিল ও মেজবান

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনডিসিতে জ্ঞানবাহনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. বদরুল হুদা খানের বাবা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা লোকমান খান শেরওয়ানীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়ামাহফিলে  লোকমান খান সহ সকলের জন্য দোয়া করা হয়। গত  শনিবার,২৪ শে আগস্ট (ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে) খান বাড়ীতে এই দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মেজবান’ খাবার পরিবেশন করা হয়।   

বার্ষিক দোয়া মাহফিলে ও মেজবানীতে উপস্থিত ছিলেন- কংগ্রেস ম্যান প্রার্থী ড.রসিদ মালিক, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দুতাবাসের ইকোনমিক  মিনিস্টার শাহাবুদ্দিন পাটয়ারি, ভয়েস অফ আমেরিকার সরকার কবির উদ্দিন, ড.রুমানা রিফাত, ড.ওয়াহিদ সাজ্জাদ, ফকির সেলিম, আহসানুল হক, সাবরিনা চৌধুরী ডোনা(লোকমান খান শেরওয়ানীর নাতি), হাসান ইমাম, লাইলা হাসান, ইমাম হাসান, ড.হুসাম, হাবিব খান, ড.বসির আহমেদ, ড.গেলাম ফারুক, ড.শহিদ খান,ড.ফরিদ আক্তার সহ  কমিউনিটির গণ্যমান্য  ও প্রবাসী সকল রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বাবার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান ড. বদরুল হুদা খান।

মেজবানী খাবারের অতিথিয়তা প্রায় ৪ শতাধিক উপস্থিত সকলের কাছে প্রসংশনীয় হয়ে উঠে। অতিথিদের আপ্যায়ন করানো হয় সাদা ভাত সিদ্ধ চালের, বিশেষ পদ্ধতিতে রান্নাকৃত মেজবান গরুর মাংস, ডাল এবং মুরগী, খাসীর মাংস দিয়ে। কিন্তু প্রধান হচ্ছে সাদা ভাত, মেজবান গরুর মাংসের তরকারি এবং চানার ডাল। বিদেশের মাটিতে বসে চট্টগ্রামের মেজবানী খাবারের স্বাদ নিতে উচ্ছাসিত ছিল প্রবাসীরা।

উল্লেখ্য, প্রাচীন ঐতিহ্য “মেজবান”- যার মূল ধারনা হচ্ছে- এলাকাবসীদের নিয়ে বিশেষ উপলক্ষে বিশাল আয়োজনে ভোজন-আপ্যায়নের আনন্দ আয়োজন। “মেজবান” শব্দটি এসেছে পার্সিয়ান শব্দ ভান্ডার থেকে, যার আভিধানিক অর্থ হচ্ছে “হোষ্ট” বা “আপ্যায়নকারী”। হাজার বছর আগে সমাজের বিত্তশালীরা তাদের যেকোন উৎসব আয়োজনে এলাকার সবাইকে নিমন্ত্রন করে বিরাট ভোজ-বিলাসের আয়োজন করতেন তাদের প্রভাব, বিত্ত-বৈভব প্রকাশ করতেন।


শেয়ার করুন

পাঠকের মতামত