আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব অস্ট্রেলিয়ার প্রবাসী সাংবাদিক, কর্মী, সম্পাদক ও কলামিস্টদের সংগঠন। সারা অস্ট্রেলিয়া জুড়ে প্রায় ২০টিরও বেশী সংবাদ মাধ্যম ও ফ্রি ল্যান্সারদের নিয়ে গঠিত এই সংগঠনটি অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশী প্রেস ও মিডিয়া ব্যক্তিত্বদের যোগসুত্র হিসেবে পরিচিত। শুধুমাত্র প্রফেশনাল প্রেস ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে গঠিত অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেস ক্লাব ২০১৬ সালে সৃষ্টি হলেও গত বছর প্রাতিষ্ঠানিক রূপ পায়। এরই ধারাবাহিকতায় গত ১লা সেপ্টেম্বর ২০১৯, বিকেল ৭ টায় সিডনির রকডেলে এক রেস্টুরেন্টে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব-এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচন ২০১৯-২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত সাধারন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রহমতউল্লাহ।

সংগঠনটির অন্যতম সদস্য শাখাওয়াত নয়নের প্রাণবন্ত উপস্থাপনায় সাধারণ সম্পাদক ইউসুফ ইকবাল টুটুল সংগঠনটির গত এক বছরের কার্যকলাপ এবং কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। দু’টি রিপোর্টের উপর আলোচনা করেন, জন্মভূমি টেলিভিশনের কর্ণধার রেজা আরেফিন, মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামিম, বাংলাকথার শফিকুল আলম, বাংলাবার্তার আসলাম মোল্লা।
সভাপতি রহমত উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে গত বছরের কার্যকম তুলে ধরেন এবং সেই সঙ্গে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং এস বি এস বাংলা রেডিওর প্রধান কর্ণধার আবু রেজা আরেফীনকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষনা
দেন। উপস্থিত সবার সম্মতিক্রমে প্রত্যক্ষ সিলেকসনের মাধ্যমে ২৭ জন নির্বাহী সদস্য নিয়ে একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার। পূরানো কমিটির সভাপতি রহমত উল্লাহ এবং সাধারন সম্পাদক ইউসুফ ইকবাল টুটুল নতুন কমিটির পূনরায় সভাপতি এবং সাধারন সম্পাদক পুনঃনির্বাচিত হন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের ২০১৯-২০২০-এর পুর্নাংগ সদস্য তালিকাঃ
সভাপতিঃ মোহাম্মদ রহমতুল্লাহ (বিদেশ বাংলা টিভি)
সাধারন সম্পাদকঃ ইকবাল ইউসুফ টুটুল (সম্পাদক, প্রবাসবাংলানিউজ ডট কম)

সহসভাপতি মন্ডলী :
ডঃ শাখাওয়াত নয়ন (কলামিস্ট),
শফিকুল আলম (বাংলাকথা অনলাইন),
কাজী সুলতানা শিমি (কলামিস্ট),
যুগ্ম সাধারন সম্পাদকঃ সোলেইমান দেওয়ান (প্রকাশক, প্রভাতফেরী
পত্রিকা), কোষাধ্যক্ষ: আবুল কালাম আজাদ (সম্পাদক, নবধারা অনলাইন),
সাংগঠনিক সম্পাদকঃ এস এম আমিনুল ইসলাম রুবেল (প্রতিনিধি, সময় টিভি,
ঢাকা), গন-সংযোগ সম্পাদকঃ আরিফুর রহমান (বার্তা সম্পাদক, প্রশান্তিকা
অনলাইন), সাংস্কৃতিক সম্পাদকঃ মোঃ তুষার খান (জন্মভুমি টিভি)
সদস্য মন্ডলী :
অজয় দাশগুপ্ত (কলামিস্ট), ডঃ আবুল হাসনাত মিল্টন (কলামিস্ট, প্রদায়ক
সম্পাদক), আসলাম মোল্লা (সম্পাদক, বাংলাবার্তা), আব্দুল মতিন (সিডনিবাসী-
বাংলা অনলাইন) সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া অনলাইন), আল নোমান শামীম
(সম্পাদক, মুক্তমঞ্চ পত্রিকা), আতিকুর রহমান শুভ (সম্পাদক, প্রশান্তিকা
অনলাইন), আবু তারিক (সম্পাদক, সিডনি বেঙ্গলীজ অনলাইন), আসওয়াদুল বাবু
(প্রতিনিধি, চ্যানেল আই, ঢাকা), হাসনা হেনা (মিডিয়া ব্যক্তিত্ব, পার্থ), আকাশ দে
(এটিএন বাংলা), এলিজা টুম্পা (আরঙ্গ অনলাইন), নাদেরা সুলতানা নদী (সহযোগী
সম্পাদক, প্রশান্তিকা), বেলাল হোসেন (প্রতিনিধি, জয়যাত্রা টিভি, ঢাকা), নাফিউল
ইসলাম (মেলবোর্ন রেডিও), মাসুম বিল্লাহ (প্রতিনিধি, নিউজ ২৪ ঢাকা), সৈয়দ
আকরাম (জন্মভুমি অনলাইন)।
উল্লেখ্য, সংগঠনটির সাথে ৬৬জন মিডিয়া ব্যক্তিত্ব জড়িত আছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত