আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

স্বপ্নের ইউরোপ যাওয়া হলো না মামুনের, লাশ ফিরলো দেশে

স্বপ্নের ইউরোপ যাওয়া হলো না মামুনের, লাশ ফিরলো দেশে

স্বপ্নের ইউরোপ পাড়ি জমাতে গিয়ে প্রান হারালো সিলেটের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

সিলেট শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্র ও সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ আল মামুন ইউরোপ যাওয়ার উদ্দেশ্য গত ৯ ফেব্রুয়ারি মরক্কোতে পাড়ি জমান।

পারিবারিক সুত্রে জানা যায়, মরক্কো থেকে বিভিন্ন দেশ হয়ে সর্বশেষ সে আলজেরিয়াতে অবস্থান নেন। আলজেরিয়াতে থাকাকালীন গত ১আগস্ট অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও অসুস্থ হওয়ার পর তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি পরিবার।

গত ২৭ আগস্ট পরিবারের পক্ষ থেকে জানানো হয় চিকিৎসাধীন অবস্থায় মামুন পৃথিবী ছেড়ে চলে গেছে। দীর্ঘ প্রচেষ্টার পর মামুনের লাশ আজ ৩ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দেশে আনা হয়েছে।

উল্লেখ্য, বুধবার বেলা ১১.০০ ঘটিকার সময় পাঠানটুলা জামেয়ায় তার ১ম জানাযার নামাজ এবং দুপুর ২ ঘটিকার সময় তার নিজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত