আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি শাহেদ, খুনিরা গ্রেফতার না হওয়ায় প্রবাসীদের ক্ষোভ

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি শাহেদ, খুনিরা গ্রেফতার না হওয়ায় প্রবাসীদের ক্ষোভ

নিউইয়র্কের ওজনপার্কে আবারো দুর্বৃত্তের গুলিতে গত ২রা সেপ্টেম্বর সোমবার ভোররাত সাড়ে ৪টায় রিচমন্ড হিল নামক স্থানে  নিহত হন বাংলাদেশী (সন্দীপের) যুবক শাহেদ উদ্দিন (২৭) ।শাহেদের নামাজে  জানাযা আজ  ৪ঠা সেপ্টেম্বর বুধবার বাদ এশা (রাত ৯টায়) ওজনপার্কের ফরবেল স্ট্রিটে অবস্থিত মসজিদ আল আমানে অনুষ্ঠিত হবে। নিহত শাহেদের বাবা যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিনের উদ্ধৃতি দিয়ে কমিউনিটি লিডার আবু নাসের আরো জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তার লাশ নেয়া হবে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়্যাল পার্কে অবস্থিত মুসলিম গোরস্থানে। সেখানেই তাকে দাফন করা হবে।

এদিকে, একই সময়ে গুলিতে আহত অপর বাংলাদেশী যুবক ইপু জামান (২৭) কে  চিকিৎসার পর সোমবার বিকেলে জ্যামাইকা হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন যে, নাইট ক্লাবে সৃষ্ট গন্ডগোলের ভিকটিম হয়েছেন তারা। কারণ, গন্ডগোলে লিপ্তদের একজন (কৃষ্ণাঙ্গ) বাইরে এসে তাদের মধ্যে ঢুকে পড়েছিল। সে সময় দৃর্বত্ততরা ব্রাশ ফায়ার করলে শাহেদের বুকে তা বিদ্ধ হয়। ইপুর দু’পায়েই গুলি লাগে। এবং ঐ ২৮ বছর বয়েসী কৃষ্ণাঙ্গের বুক ভেদ করেছে আরেকটি গুলি। সে এখনও হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে গত ২রা সেপ্টেম্বর  সোমবার ভোররাত সাড়ে ৪টায় বিবদমান দুই গ্রুপের মধ্যে রাস্তায় হাঁটাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এদিকে, শাহেদকে গুলিবর্ষণকারী কেউই ঘটনার ৪৮ ঘন্টা পরও গ্রেফতার না হওয়ায় কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এহেন হত্যাযজ্ঞে লিপ্তদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীরা।
উল্লেখ্য যে ঐ এলাকায় এর আগে ২০১৬ সালের জুলাই মাসে মসজিদের ইমাম আলা উদ্দিন আকুঞ্জি ও তারা মিয়াকে দিন দুপুরে এক দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।

শেয়ার করুন

পাঠকের মতামত