আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওয়াশিংটনে ভ্যালেঙ্কিনি মারিয়ার পর্ব

ওয়াশিংটনে ভ্যালেঙ্কিনি মারিয়ার পর্ব

প্রতিবারের ন্যায় এবারও ওয়াশিংটনের ন্যাশনাল শ্রাইন ইম্মাকুলেট চার্চে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভ্যালেঙ্কিনি মারিয়ার পর্ব। ইন্ডিয়ান আমেরিকান ক্যাথলিক এসোসিয়েশন এর আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার প্রবাসী খ্রীষ্টভক্তরা এতে অংশগ্রহণ করেন।
৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ১ ঘটিকায় মূল চার্চের নিচতলায় ক্রাইপ্ট চার্চে পাপস্বীকার ও রোজারি মালা প্রার্থনার মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এর পরে ভ্যালেঙ্কিনি মারিয়ার মূর্তি, ধর্মীয় ফ্যাষ্টুন ও ভিবিন্ন দেশের পতাকা বহন করে শোভাযাত্রার মাধ্যমে মূল চার্চে প্রবেশ করেন খ্রীষ্টভক্তগণ। এ সময় শোভাযাত্রায় অংশ নেন  ওয়াশিংটন আর্চ ডায়োসিসের সহকারী বিশপ মোস্ট রেভারেন্ড মাইকেল ডব্লিউ ফিশার এবং সাথে ছিলেন স্থানীয় যাজকবৃন্দ। বাংলাদেশ থেকে আগত ফাদার শেখর রিচার্ড পেরেরা, সিএসসি।
ছোট ছোট শিশুদের ধূপারতির মধ্যে দিয়ে বিশপ ও যাজকগণ বেদিতে আসন গ্রহণ করেন।
পবিত্র এই মহা খ্রীষ্টযাগে তামিল, মালায়লাম,বাংলা, হিন্দি,কঙ্কনি, উর্দু ও ইংরেজি ভাষায় গান ও উদ্দেশ্য প্রার্থনা করা হয়। প্রতিবারের ন্যায় বাংলা কয়্যার গ্রূপ বাংলায় খ্রিষ্টীয় সঙ্গীত পরিবেশন করেন।
খ্রীষ্টযাগে উপদেশ বাণীতে রেভারেন্ড বিশপ মাইকেল প্রবাসীদের উদ্যোগকে স্বাগতঃ জানিয়ে বলেন, প্রবাসে আমাদের ধর্মীয় বিশ্বাস ও মারিয়ার প্রতি ভালোবাসা এশিয়ায় বাণী প্রচারের ফসল। ভ্যালেঙ্কিনি মারিয়ার বিশেষ আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর ও ভক্তিপূর্ণ হোক এই প্রার্থনা করি।
খ্রীষ্টযাগ শেষে ইন্ডিয়ান আমেরিকান ক্যাথলিক এসোসিয়েশনের সভাপতি জন হুইটলি বলেন, আপনাদের সার্বিক সাহায্য-সহযোগিতার ফলে এবার আমরা সুন্দর ও সফল ভাবে ভ্যালেঙ্কিনি মারিয়ার মারিয়ার পর্ব পালন করতে পেরেছি। আগামীতেও আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
খ্রীষ্টযাগ শেষে বিশেষ আশীর্বাদিত রোজারিও মালা খ্রীষ্টভক্তদের মাঝে বিতরণ করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত