আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালি প্রবাসী বাংলাদেশী যুবক প্রশংসিত: প্রবাসীদের হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান

ইতালি প্রবাসী বাংলাদেশী যুবক প্রশংসিত: প্রবাসীদের হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান

ইতালি প্রবাসী বাংলাদেশীদের সুনাম ছিল অনন্য উচ্চতায়।কখনো কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ডকুমেন্ট ছাড়া কেউ আটক হলেও বাংলাদেশি জেনে তাদেরকে ছেড়ে দিত। সময়ের বিবর্তনে বাংলাদেশীদের সেই সুনাম এখন ক্ষুণ্ন হতে চলেছে। আদম পাচার, দালালি এবং সর্বশেষ ড্রাগ নিয়ে ধরা পড়ছে প্রবাসী বাংলাদেশিরা। এখনো গ্রেপ্তার হয়ে ৭ জন রয়েছেন কারাগারে।
এই যখন বাংলাদেশীদের অবস্থা, তখন বাংলাদেশি এক যুবক ইতালির রাজধানী রোমের ব্যস্ততম এলাকা ভিয়া ন্যাশনালে একটি মানিব্যাগ সমেত ২000 ইউরো কুড়িয়ে পান।  ওই বাংলাদেশি যুবক মানি ব্যাগটি নিয়ে স্থানীয় থানায় গিয়ে জমা দেয়। ওই মানি ব্যাগের ভেতর টাকা ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডকুমেন্ট ছিল ওই মানিব্যাগ হারানো ব্যক্তিটির। পুলিশ মানিব্যাগের মালিককে খবর দিলে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।স্থানীয় পত্রিকা জানায় ওই মালিক যুবকটিকে কিছু টাকা উপহার দিতে চাইলে সে নিতে অস্বীকার করে। এতেই প্রশংসিত হয় যুবকটি।প্রবাসীরা বলছেন ওই যুবকের মতো প্রতিটি বাংলাদেশিকে হতে হবে। ইতালির কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমাদেরকে সকল প্রকার অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে প্রবাসী বাংলাদেশীরা কোনোভাবেই অপরাধের সাথে জড়িয়ে পড়তে না পারে।ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন ,আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে ।প্রবাসীরা যাতে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে সেদিকে সমাজের সকলকে কাজ করে যেতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত