আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র সফররত শ্যামা ওবায়েদের সাথে ক্যালিফোর্নিয়া বিএনপির মতবিনিময়

যুক্তরাষ্ট্র সফররত শ্যামা ওবায়েদের সাথে ক্যালিফোর্নিয়া বিএনপির মতবিনিময়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম' দলের সভানেত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচীব জননেতা মরহুম কে এম ওবায়দুর রহমান তনয়া শ্যামা ওবায়েদের সাথে ক্যালিফোর্নিয়া বিএনপি নেতা কর্মীদের এক মতবিনিময় সভা অনুস্ঠিত হয়।

গত ৯ই সেপ্টেম্বর সোমবার ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমানের লস এঞ্জেলেসের বাসভবনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির প্রেসিডেন্ট বদরুল আলম চৌধুরী শিপলু।

এম ওয়াহিদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপি সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাসিত, শামসুজ্জোহা বাবলু প্রমুখ।


মতবিনিময় সভায় শ্যামা ওবায়েদ বলেন, বিএনপি বিপদে আছে বলে যারা মনে করে তাদের বলতে চাই, আসলে দেশটাই বিপদের মধ্যে আছে।দেশে গণতন্ত্র ভূলুন্ঠিত। স্বাধীনতা স্বার্বভৌমত্ব হুমকির সম্মুক্ষীন। গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার অতন্ত্র প্রহরী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সুদীর্ঘ ১৮ মাস কারা বন্দী করে রাখা হয়েছে!
যে মামলায় আমি আপনি হলেও জামিন হয়ে যেত, সেই ঠুনকো মামলায় বেগম খালেদা জিয়াকে যামিন দেয়া হচ্ছে না! আমাদের বিচার ব্যবস্হাকে সম্পুর্ণ ভাবে দলীয়করণ করা হয়েছে। যে সকল মাপকাঠিতে একজন বিচার প্রার্থী জামিন পাবার যোগ্যতা রাখেন, তার প্রতিটা ক্রাইটেরিয়ায় বেগম খালেদা জিয়া জামিন পাবার যোগ্য। তিনি একজন নারী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, যিনি জীবনে কোনো নির্বাচনে হারেননি, শারীরিক ভাবে অসুস্থ, তেহাত্তর ঊর্ধ্ব বয়সী এই নেত্রীকে গণতন্ত্র বিন্যাসী আওয়ামী জালিম সরকার অন্যায় ভাবে কারারুদ্ধ করে রেখে চরম মানবাধিকার লংঘন করেছে। একজন সাধারন নাগরীকের সাংবিধানিক যে অধীকার রয়েছে সেই অধীকারটুকুও তাঁকে দেয়া হচ্ছেনা।

শ্যামা ওবায়েদ বলেন, দেশে তথাকথিত উন্নয়নের নামে সবখানে হরিলুট চলছে। পদ্মাসেতুর হরিরলুট, রূপপুরের বালিশ সমাচার, ফরিদপুরের হাসপাতালের পর্দা সমাচার, ব্যাংক বিমা শেয়ারবাজার সর্বত্র দূর্ণীতির এক স্বর্গরাজ্যে পরিনত হয়েছে!

তিনি বলেন, আমাদের নেতা তারেক জিয়া আওয়ামী  প্রোপাগাণ্ডার তথ্য উপাত্ত দেশবাশীর কাছে প্রমাণ সহ উপস্হাপন করায় তাকে সাজানো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাদের একমাত্র ভয় খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া। প্রকৃতপক্ষে শেখ হাসিনা তারেক জিয়া ও বিএনপিকে ভীষণ ভয় পায়। শহীদ জিয়ার সততাই তাদেরকে অস্থির করে ফেলেছে।

তাই বিএনপিকে নির্মূল করাই তাদের একমাত্র এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। তিনি প্রবাসী সকলকে ঐক্যবদ্ধভাবে অবৈধ সরকারের তথাকথিত উন্নয়নের নামে লুটপাটের এবং স্বৈরচারী অগণতন্ত্রীক সরকারের বিরুদ্ধে বিদেশীদের নিকট আসল তথ্য তুলে ধরার আহবান জানান।

সভাপতি  বদরুল আলম চৌধুরী শিপলু তার আলোচনায় প্রধান অতিথীকে উদ্দেশ্য করে বলেন, দেখুন, আমার পাশে তিনজন সাবেক সভাপতি সহ সিনিয়ার নেতারা রয়েছেন, যার কারনে ক্যালিফোর্নিয়া বিএনপি  আজ শক্তিশালী। আপনার মাধ্যমে কেন্দ্রকে বলতে চাই, সকলে যদি এই ভাবে এক সঙ্গে কাজ করতেন, তাহলে শহীদ জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে কার এতো শক্তি আমাদের মাকে কারাগারে রাখে? আলোচনায় সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান বলেন, আমাদের দাবি বেগম জিয়ার মুক্তির লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তোলা। জিয়ার সৈনিকরা রক্ত দিতে প্রস্তুত কিন্তু আর এক মুহুর্ত ও মায়ের কারাবাস দেখতে চায় না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল আনসারী চপল, অপু সাজ্জাত, আফজাল হোসেন শিকদার, অধ্যাপক শাহদাৎ হোসেন শাহীন, মিকায়েল খান রাসেল, মানিক চৌধুরী, যুগ্ন সম্পাদক ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দীন জেবুল, রফিকুজ্জামান জুয়েল, ইলিয়াছ মিয়া, শাহদাৎ কবির ভুইয়া শান্ত, শাহীন হক, আলমগীর হোসেন, রনি জামান সাংগঠনিক সম্পাদক মারুফ খান, মহিলা সম্পাদক এ্যাড: শামীমা খান লাকী, প্রচার সম্পাদক কামাল হোসেন তরুন, পরিবেশ বিষয়ক সম্পাদক নয়ন বড়ুয়া, দপ্তর সম্পাদক রেজাউল হায়দার  চৌধুরী বাবু, আপ্যায়ন সম্পাদক খসরু রানা, সমাজ কল্যান সম্পাদক আব্দুল মান্নান, পরিবহন বিষয়ক সম্পাদক হোসেন আহমেদ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কবির আহমেদ প্রমুখ। এছাড়া আরো উপস্হিত ছিলেন শ্যামা ওবায়েদের জীবনসঙ্গী বিশিষ্ট ব্যাবসায়ী শোভন ইসলাম শাওন, কমিউনিটি লিডার খন্দকার আলম, সাংবাদিক আহমেদ ফয়সাল(তুহীন), আহামেদ রহমান, শামীমা জ্জোহা, পারভীন জামান, সেলিমা ইয়াসমীন, মিসেস আফজাল প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত