আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওয়াশিংটন ডিসিতে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি সংগঠন ‘সমস্বর’-এর আত্মপ্রকাশ

ওয়াশিংটন ডিসিতে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি সংগঠন ‘সমস্বর’-এর আত্মপ্রকাশ

আবৃত্তি শিল্পে শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, প্রক্ষেপন ও কবিতার মর্মার্থ উপলব্ধির লক্ষ্যে ওয়াশিংটন ডিসি তে পথ চলা শুরু করল “শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি সংগঠন- সমস্বর”। গত  ১৫ই সেপ্টেম্বর, রবিবার জর্জ মেসন রিজিওনাল লাইব্রেরি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে “সমস্বর” এর অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। ওয়াশিংটন ডিসির প্রবাসী বাঙালিদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন রোকেয়া হায়দার। তারপর শুভেচ্ছা বানী পাঠ করেন বিশিষ্ট কবি, সাংবাদিক আনিস আহমেদ। তিনি মনে করেন “সমস্বর”-ই ওয়াশিংটন ডিসিতে প্রথম বাংলা আবৃত্তি সংগঠন।

সমস্বরের পক্ষে অদিতি সাদিয়া রহমান স্বাগত বক্তব্যে সমস্বরের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবপ্রেম, সাম্যবাদ ও বিদ্রোহের অমর সৃষ্টি নিয়ে প্রযোজিত এই অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন অদিতি সাদিয়া রহমান।তিনি বলেন, কেবল মাত্র আবৃত্তি অনুষ্ঠান আয়োজনই সমস্বরের মূল লক্ষ্য নয়, বরং সংগঠনটি ওয়াশিংটন ডিসিতে শুদ্ধ বাংলা উচ্চারণের আন্দোলন শুরু করতে চায়।


 “অন্তর্যামী বিকশিতঃ অনন্ত সত্যে” শীর্ষক এই আবৃত্তি আয়োজনে সমস্বরের যে সকল সদস্যবৃন্দের প্রানবন্ত অংশগ্রহন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তারা হলেনঃ  অদিতি সাদিয়া রহমান, আরিয়ানা এলাহী, কুলসুম আলম, ডঃ তৌফিক হাসান, তারেক মেহ্‌দী, তিলক কর, মিজানুর রহমান খান, মোঃ শাহীনুর রহমান, রাহাত ই আফজা এবং সামারা এলাহী । ডঃ পল ফেবিয়ান গোমেজ-এর তবলার মুর্ছনা আবৃত্তি আয়োজনকে এক ভিন্নমাত্রা দেয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি সাজানো হয়েছিল আমন্ত্রিত বিশিষ্ট বাচিকশিল্পীদের পরিবেশনা দিয়ে। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল বাহার চৌধুরী এবং প্রখ্যাত সাংবাদিক সরকার কবির উদ্দিনের আবৃত্তি দর্শক- শ্রোতাদের মন ছুঁয়ে যায়। ওয়াশিংটন ডিসির আরও যে সকল বরেণ্য বাচিক শিল্পী  এই পর্বে আবৃত্তি পরিবেশনা করেন তারা হলেনঃ সিলিকা কণা, এ কে এম আসাদুজ্জামান, সাবরিনা চৌধুরী ডোনা, এ কে এম খায়রুজ্জামান, স্বাতি সিনহা এবং শওকত খান দিপু।

নান্দনিক এই অনুষ্ঠানটি আয়োজনে সহযোগীতা করেছেন ডঃ সুব্রত ধর, রায়হান এলাহী, ডঃ মিজানুর রহমান, ইরাজ তালুকদার, ডঃ মরিয়ম পারভীন এবং ডেভিড রানা।

শেয়ার করুন

পাঠকের মতামত