আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মানবতার সেবায় নিবেদিত বাফলা চ্যারিটির বার্ষিক ফান্ড রাইজিং সম্পন্ন

মানবতার সেবায় নিবেদিত বাফলা চ্যারিটির বার্ষিক ফান্ড রাইজিং সম্পন্ন

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)-এর চ্যারিটি ইউনিটের বার্ষিক ফান্ডরাইজিং ও এপ্রিসিয়েশন ডিনার সম্পন্ন হয়েছে। গত রবিবার নর্থ হলিউডের চার্চ অব সাইন্টিলজিতে অনুষ্ঠিত ফান্ডরাইজিংয়ে বাফলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য সংগঠনসমূহের নেতৃবৃন্দ  এবং কমিউনিটির সর্ব স্তরের ব্যক্তিরা অংশ নেন।

এবার অনুষ্ঠানে বাফলার চ্যারিটির ফান্ডে জমা হয়েছে ৩৫ হাজার ডলার। বাফলার ইসি সদস্যরা একে একে ফান্ডে নিজেদের অনুদান প্রদান করেন। ডোনেশন দেওয়ার সময় এর পরিমাণ ব্যরোমিটারের মাধ্যমে বড় স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা হয়।
'We Help Needy & Distressed People' এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ফান্ডরাইজিং ডিনারের আনুষ্ঠানিকতা শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর বাফলা চ্যারিটির অতীতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাফলা চ্যারিটির কোঅর্ডিনেটর জসিম আশরাফি। তিনি প্রজেক্টরের মাধ্যমে বড় স্ক্রিনে প্রেজেন্টেশন আকারে বাফলার কার্যক্রমসূহ এবং পরিকল্পনা উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী । তিনি ফান্ড রাইজিংয়ে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ এবং দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে বাফলা চ্যারিটির ফান্ডে অর্থ প্রদানের জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাফলা চ্যারিটি বাফলার একটি একটি স্বতন্ত্র উদ্যোগ, এর সমুদয় অর্থ দেশ-বিদেশে নানা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। তাই তিনি সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মাহবুব খান, ডা. রুবিনা নাজিব , ডা. আবুল হাসেম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী , মোহম্মদ আলী, তৌফিক সোলায়মান তুহিন, খন্দকার আলম, নজরুল আলম, বদরুল চৌধুরী শিপলু, শামসুদ্দিন মানিক, সাইদুল হক সেন্টু, ওয়াহিদ রহমান ও বদরুল আলম মাসুদ প্রমুখ।


উল্লেখ্য, বাফলা চ্যারিটি একটি ট্যাক্স ফ্রি 501(c)(3) স্ট্যাটাসের চ্যরিটি সংগঠন। এর যাবতীয় অর্থ দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হয়। বিভিন্ন সময় দেশে এবং লস এঞ্জেলেসে জনকল্যাণমূলক কাজ করে ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে বাফলা।
সম্প্রতি বাফলার ইয়ুথ গ্রুপ ডাউন টাউনে হোমলেসদের মধ্যে লাঞ্চ বিতরণ করে। আমেরিকান নতুন প্রজন্মের মাধ্যমে এমন কার্যক্রম পরিচালিত হওয়া সবার মধ্যে ব্যাপক প্রশংসিত হয়। তরুণদের অভিভাবকরাও ব্যাপক খুশি হন তাদের বাচ্চাদের জনকল্যাণমূলক কাজে দেখে।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাফলা ইয়ুথ গ্রুপের উপস্থিত সদস্যদের মঞ্চে ডাকা হয়। এসময় উপস্থিত সুধীজন তাদের কাজের প্রশংসা করেন এবং তারাও বাফলার কার্যক্রম সম্পর্কে নিজেদের ভবানা তুলে ধরে।

এবার বাফলা চ্যারিটির ফান্ড রাইজিংয়ে প্রথমবারের মতো উপস্থিত হন কয়েকজন প্রবাসী। তারা বাফলার কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং চ্যারিটি ফান্ডে বড় অংকের অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, আগামী রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাফলা অফিসে (1133 S Vermont Ave, Suite 20, Los Angeles, CA 90006) ফ্রি ফ্লু শট দেওয়া হবে। 
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।   

অনুষ্ঠানে আরও জানানো হয়,  যারা এই ফান্ড রাইজিংয়ে অংশগ্রহণ করতে পারেননি তারা বাফলা অফিসের ঠিকানায় (1133 S VERMONT AVE, SUITE 20, LOS ANGELES, CA 90006) অথবা বাফলা অনলাইনের মাধ্যমে ডোনেশন করতে পারবেন। অনলাইন ডোনেশন লিংক....http://bufla.com/Donate.html

শেয়ার করুন

পাঠকের মতামত