আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আবুধাবিতে গৃহকর্মী থেকে নাচের মঞ্চে বাংলাদেশি প্রিয়া

আবুধাবিতে গৃহকর্মী থেকে নাচের মঞ্চে বাংলাদেশি প্রিয়া


কয়েক মাস আগে গৃহকর্মী হিসেবে আবুধাবি গিয়েছিলেন বাংলাদেশি তরুণী প্রিয়া আক্তার। চলতি সপ্তাহে তিনি প্রায় তিন হাজার মানুষের সামনে মঞ্চে নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন। গৃহকর্মী থেকে নৃত্যশিল্পী-এখনো ঘোর কাটছে না প্রিয়ার।

২৬ বছরের প্রিয়ার ভাষ্য, ‘আমার সন্দেহ হচ্ছে এটা বাস্তব নাকি স্বপ্ন!’

সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়ামকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছেন, বাংলাদেশে তার বাড়িতে অগ্নিকাণ্ডে কোনোমতে প্রাণে বেঁচে গিয়েছিল তার মেয়ে। প্রায় এক বছর ধরে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে তাকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে নিতে হয়েছে। এই অর্থ পরিশোধের জন্য তাকে গৃহকর্মীর ভিসায় আবুধাবিতে আসতে হয়েছে।

ওয়াম জানিয়েছে, আবুধাবিতে গৃহকর্মী হিসেবে আসা এক স্বদেশী বান্ধবীর সামনে একদিন নেচেছিলেন প্রিয়া। ওই বান্ধবী প্রিয়ার নাচার এই দৃশ্য তার স্মার্টফোনে ধারণ করেন। পরে ওই গৃহকর্মী তিনি যেখানে কাজ করতেন সেই বাড়ির গৃহকর্তীকে দেখান। ওই গৃহকর্তী পরে ভিডিওটি তার বন্ধু জনিয়া ম্যাথিউয়ের কাছে পাঠান। ম্যাথিউ স্টাইল ডিভা নামে একটি ফেইসবুক গ্রুপ পরিচালনা করেন, যার সদস্য সংখ্যা প্রায় ১২ হাজার। এছাড়া তিনি গত পাঁচ বছর ধরে আবু ধাবিতে ডানডিয়া নামে ভারতীয় একটি নৃত্য উৎসবের আয়োজন করে আসছেন। উৎসবে মেধাবি নারী নৃত্যশিল্পী ও গায়িকাদের অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা দেন ম্যাথিউ।

ম্যাথিউ বলেন, ‘আমি ভিডিওটিতে তার (প্রিয়া আক্তার) সহজাত প্রতিভা দেখে বিস্মিত হয়েছি। সে গৃহকর্মী সেটা জেনে আশ্চর্য বোধ করেছিলাম। তার নাচ আমাদে বিখ্যাত বলিউড নৃত্যশিল্পী নোরা ফাতেহির কথা মনে করিয়ে দিয়েছে।’

আগামী ৩ অক্টোবর রাত ৮টা থেকে ১২ পর্যন্ত খলিফা পার্কে ডানডিয়া নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রিয়া আক্তার দুই ভারতীয় নারীর সঙ্গে নাচবেন।

প্রিয়া জানান, গত শুক্রবার থেকে নৃত্য অনুশীলনের পর তার জীবনে পরিবর্তন এসেছে। এর আগে তার ভাবনা ছিলো কেবল ঋণ পরিশোধের জন্য অর্থ জমানো এবং দেশে বাবা-মায়ের কাছে রেখে আসা চার বছরের মেয়েটির চিকিৎসার অর্থ  জোগাড়।

শেয়ার করুন

পাঠকের মতামত