আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে আসার ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রে আসার ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসার ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বাংলাদেশি পিতা-পুত্রের। গত ২১ অক্টোবর সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে আরিজোনা অঙ্গরাজ্যে ফিনিক্স সিটি সংলগ্ন স্যান্ডলারে।

নিহতরা হলেন, মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল (৫০) এবং তার ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ উদ্দিন। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

জানা যায়, পুত্রকে নিয়ে কাজল হেঁটে যাচ্ছিলেন নিকটস্থ ইস্টভেলী ইসলামিক সেন্টার মসজিদে মাগরিবেব নামাজ আদায়ের জন্যে। ইরি স্ট্রিট অতিক্রমের সময়েই তারা দুর্ঘটনায় পতিত হন। এসময় কালো রংয়ের ডজ ডুরঙ্গ গাড়িটি আলমা স্কুল রোর্ড অতিক্রমকালে তাদেরকে চাপা দিয়ে কেটে পড়ে বলে সেখানকার পুলিশের ডিটেকটিভ শেথ টাইলার জানান। বিকেল পৌণে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলেই কাজলের মৃত্যু হয়। মারাত্মক আহত অবস্থায় আব্দুল্লাহকে হাসপাতালে নেয়ার পরদিন সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বুধবার সকালে ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) গাড়িসহ গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

নিহতের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল সূত্রে জানা গেছে, বুধবার  বাদ জোহর ঐ মসজিদে একই সঙ্গে জানাজা শেষে পিতা-পুত্রকে দাফন করা হয়েছে মারিকোপা রাহমা গোরস্থানে।

মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল তাঁর ছেলে আব্দুল্লাহ, স্ত্রী ও কলেজ পড়ুয়া একমাত্র মেয়েসহ দুর্ঘটনার ১০ দিন আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন। কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল আমেরিকা প্রবাসী। ১৪ বছর আগে তার আবেদনেই আমেরিকা এসেছিলেন তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত