আপডেট :

        বিকেলেই অন্ধকার নামায় বিরক্ত ট্রাম্প, সিনেটকে সময় পরিবর্তন বন্ধের আইন পাসের তাগিদ

        টাম্পায় সিটিব্যাংকে গু লি চালিয়ে নারী হ ত্যা, নিরাপত্তাকর্মীর পাল্টা ব্যবস্থায় নি হ ত হামলাকারী

        ক্যালিফোর্নিয়ায় বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুতে বসছে নজরদারি ক্যামেরা, দেখা যাবে প্রাণীদের চলাচল

        ধনীদের সম্পদের ওপর কর বসানোর উদ্যোগে বিভক্ত ক্যালিফোর্নিয়ার ভোটার, সামনে এল নানা কারণ

        ডেমোক্র্যাটদের বড় জয়ে চাপে ইলন মাস্ক, ঝুঁকিতে স্পেসএক্স ও টেসলার ভবিষ্যৎ

        ল্যাঙ্কাস্টারে আতশবাজির দুর্ঘটনায় আ হ ত কিশোরী, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে

        নিউ জার্সিতে ৮৪৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল জ্যাকপট জিতল এক টিকিট

        লস এঞ্জেলেস কাউন্টিতে নিখোঁজ ২৩ বছর বয়সী যুবক, সন্ধানে স্বজনদের উদ্বেগ

        অরেঞ্জ কাউন্টিতে ব্যাংক হিসাবের তথ্য চুরি করে ৯০ হাজার ডলারের বেশি জালিয়াতি

        হ্যালোউইনে পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই সন্তানের মায়ের, জবাব চাইছে পরিবার

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে পেছনে ফেলে এগিয়ে নিথিয়া রমন

        পোপ লিওর হাতে বব ডিলানের আত্মজীবনী, ডিলান পেলেন জপমালা

        কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

        পাঁচ কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো রিপাবলিকানদের

        প্রথম মুসলিম সিনেটর থেকে কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, নির্বাচনে ইতিহাস গড়লেন যারা

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

        ভোটের সময় পরিচয়পত্র দেখানোর প্রস্তাব প্রত্যাখ্যান ক্যালিফোর্নিয়ার ভোটারদের, পাস হয়নি প্রস্তাব ৩৯

যুক্তরাজ্যে নির্বাচনী লড়াইয়ে আরো ৪ বাংলাদেশী নারী

যুক্তরাজ্যে নির্বাচনী লড়াইয়ে আরো ৪ বাংলাদেশী নারী

ডাঃ আনোয়ারা আলী, রাবিনা খান, বাবলিন মল্লিক ও আপসানা বেগম

যুক্তরাজ্যের বর্তমান পার্লামেন্টে আইন প্রণেতা হিসেবে রয়েছেন বিরোধী লেবার পার্টি থেকে তিন ব্রিটিশ বাংলাদেশী নারী- রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক। পরবর্তী সাধারণ নির্বাচনেও এই তিন এমপির মনোনয়ন চূড়ান্ত। তাদের বাইরে আরও চার জন বাংলাদেশী বংশোদ্ভূত নারী এমপি হওয়ার লড়াইয়ে নেমেছেন।

এদের মধ্যে ডাঃ আনোয়ারা আলী কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর রাবিনা খান ও কার্ডিফের সাবেক কাউন্সিলর বাবলিন মল্লিক। এদিকে পূর্ব লন্ডনের পপলার ও লাইম হাউজ থেকে আপসানা বেগম লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

ব্রিটেনে সর্বশেষ সাধারণ নির্বাচন হয়েছে ২০১৭ সালের ৮ জুন। সেই হিসেবে ২০২২ সালের ৫ মে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ব্রেক্সিট সঙ্কটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বরিস জনসন ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন করতে আগ্রহী। নির্বাচন এগিয়ে আনতে পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করতে চান তিনি।

এদিকে বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে আগেই বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ নিলে তাতে সম্মত হবে তারা। সব মিলে ব্রিটেনে এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

বাংলাদেশী বংশোদ্ভূত রোশনারা আলী লন্ডনের বেথনাল গ্রিন ও বো আসন থেকে লেবার পার্টি থেকে নির্বাচিত হয়ে আসছেন ২০১০ সাল থেকে। ব্রিটিশ পার্লামেন্টের এই প্রথম বাংলাদেশী নারী আইনপ্রণেতা এবারও তার দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশী অধ্যুষিত তার নির্বাচনী এলাকাটি লেবার পার্টির নিরাপদ আসন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ২০১৫ সালে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন। লেবার পার্টি থেকে নির্বাচিত হওয়ার পর থেকেই পার্লামেন্টের ভেতরে-বাইরে সাড়া ফেলতে সক্ষম হন ক্যামডেনের সাবেক এই কাউন্সিলর। এবারও নিজ দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এই প্রার্থী।

স্পষ্টবাদী হিসেবে পরিচিত আরেক ব্রিটিশ বাংলাদেশী রূপা আশা হক ২০১৫ সালে বিরোধী লেবার পার্টি থেকে লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসন থেকে প্রথমবার আইনপ্রণেতা নির্বাচিত হন। আগামী নির্বাচনে তার প্রার্থিতাও চূড়ান্ত করেছে লেবার পার্টি।

রোশনারা , টিউলিপ আর রূপা ছাড়াও এবার লন্ডনের হ্যারো ওয়েস্ট আসন থেকে কনজারভেটিভ পার্টির মনোনয়ন পেয়েছেন সাবেক কাউন্সিলর ডাঃ আনোয়ারা আলী। সর্বশেষ নির্বাচনে একই দল থেকে টাওয়ার হ্যামলেটসের প্রার্থী ছিলেন তিনি। তার পরিবারের আদি নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তার আসনটি কনজারভেটিভ পার্টির ভোটব্যাংক হিসেবে পরিচিত।

বর্তমান পার্লামেন্টের ৩ এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক


লন্ডনের কেনজিংটন অ্যান্ড চেলসি আসন থেকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছেন টাওয়ার হ্যামলেসের সাবেক কাউন্সিলর রাবিনা খান। তিনি টাওয়ার হ্যামলেটসের সর্বশেষ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার মূল লড়াইয়ে ছিলেন। একই দল থেকে কার্ডিফ সেন্ট্রাল আসনের মনোনীত প্রার্থী মৌলভীবাজারের মেয়ে ডাঃ বাবলিন মল্লিক। কার্ডিফে বাংলাদেশী কমিউনিটির জন্য শেকড় নামে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন বাবলিন। তিনি কমিউনিটিতে বিভিন্ন দাতব্য সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেখানকার কাউন্টি কাউন্সিলের প্রথম বাঙালি ও মুসলিম নারী হিসেবে গত কাউন্সিল নির্বাচনে বিপুল ভোটে কাউন্টি কাউন্সিলর নির্বাচিত হন তিনি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশী বংশোদ্ভূত এই নারীকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে তার দল।

পূর্ব লন্ডনের পপলার ও লাইম হাউজ আসনে লেবার পার্টির দলীয় মনোনয়ন প্রক্রিয়ার সব ধাপ পেরিয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আপসানা বেগম। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ব্রিটেনে স্থায়ী আবাস গড়া আপসানা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। পপলার এন্ড লাইম হাউজ আসন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান, মোমেন্টামের ন্যাশনাল কো-অর্ডিনেটিং গ্রপের সদস্য ও লন্ডন লেবার পার্টির লন্ডন রিজিয়নের বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে তিনি কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে চলতি বছরের শুরুতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কমিউনিটি ল্যাগুয়েজ সার্ভিসের বাজেট সম্পুর্ণভাবে কেটে ফেলতে চাইলে একটি জোরালো ক্যাম্পেইন গড়ে উঠে। এতে আপসানা বেগম গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন। এর আগে কর্তৃপক্ষ টাওয়ার হ্যামলেটসের তিনটি ডে নার্সারি বন্ধের ঘোষণা দিলে এ ব্যাপারেও তিনি সোচ্চার ভুমিকা পালন করেন। মূলত এসব ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে তিনি কমিউনিটির মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন।

শেয়ার করুন

পাঠকের মতামত