আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গাছের চারা বহন করায় ২ বাংলাদেশির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

গাছের চারা বহন করায় ২ বাংলাদেশির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া


গাছের চারা বহনের অপরাধে দুই বাংলাদেশির ভ্রমণ ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। তাদের ফেরতও পাঠানো হয়েছে।

গত রোববার ঘোষণা না দিয়ে অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দরে দুই বাংলাদেশি ২১ টি চারা গাছ বহন করে।

বাংলাদেশ থেকে আগত যাত্রীরা তাদের যাত্রী কার্ডে সঙ্গে থাকা চালের ঘোষণা দিলেও লাগেজের মধ্যে ২১ টি চারা গাছ থাকার কথা ঘোষণা করেননি।

পরে বিমানবন্দরের জৈব সুরক্ষা বিভাগের কর্মকর্তাদের তল্লাশির সময় চারা গাছ বহনের বিষয়টি ধরা পড়ে।

আইন অনুযায়ী পূর্ব ঘোষণা না দেয়াতে ভিসা বাতিল করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এই যাত্রীরা তিন বছরের মধ্যে আর অস্ট্রেলিয়া আসতে পারবেন না বলে নিশ্চিত করেছেন অভিবাসন বিভাগ।

তবে এই দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি অস্ট্রেলিয়া সরকার ।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী, সিনেটর ব্রিজেট ম্যাকেনজি বলেছেন, আমাদের দেশকে ক্ষতিকারক উদ্ভিদ কীটপতঙ্গ থেকে মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিন সপ্তাহের মধ্যে জৈব সুরক্ষা লঙ্ঘনে চারটি ভিসা বাতিল বুঝিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া তাঁদের কৃষিক্ষেত্রকে ঝুঁকিমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, বহিরাগত গাছপালা উদ্ভিদ কীট এবং রোগ বহন করতে পারে যা আমাদের খাদ্য উৎপাদন এবং কৃষিক্ষেত্রকে ধ্বংস করতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত