আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাজ্যে চালু হচ্ছে বাংলা টাকার বন্ড

যুক্তরাজ্যে চালু হচ্ছে বাংলা টাকার বন্ড


প্রথমবারের মতো লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) তালিকাভুক্ত হতে যাচ্ছে বাংলাদেশি বন্ড। সোমবার বাংলা টাকার বন্ড চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) প্রথমবারের মতো বাংলাদেশি টাকার এই বন্ডকে লন্ডন বোর্ডে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। এর মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) বাংলা বন্ড চালু উপলক্ষে ‘দ্য রিং, দ‌্য বেল’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ (এলএসই) এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) যৌথভাবে সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে ‘বিনিয়োগ গোলটেবিল আলোচনা’র আয়োজনও থাকবে। অনুষ্ঠানে এই বিশেষ বাংলা টাকার বন্ড চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বাংলাদেশ থেকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইএফসি এবং এলএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দূতাবাস সূত্র আরো জানায়, বন্ড চালু উপলক্ষে দূতাবাসের উদ্যোগে একই দিন লন্ডনের সেন্ট জেমস আদালতে (তাজ হোটেল) ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডায়ালগ’ নামে একটি অনুষ্ঠান হবে।

এদিকে, অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, লন্ডনে বন্ড চালুর পাশাপাশি দেশটিতে রেমিট্যান্স আহরণে গতি আনতেও কাজ করছে বাংলাদেশ সরকার। যুক্তরাজ্যে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সুযোগ-সুবিধা মনিটরিংয়ে হাইকমিশনারের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠনেরও কাজ চলছে।

অক্টোবরের শেষ সপ্তাহে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লন্ডন সফরকালে বাংলাদেশ হাইকমিশনে ‘রেমিট‌্যান্সে প্রণোদনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বাংলা বন্ড চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন।

তখন প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, বিভিন্ন বন্ডের মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা টাকা বন্ড চালু করা হচ্ছে, যা প্রবাসীদের বিনিয়োগের একটি বড় ধরনের সুযোগ সৃষ্টি করবে। বিদেশিদের বিনিয়োগের জন্য আগ্রহের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ২০২০ সাল থেকে প্রতি বছর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে সর্বাধিক রেমিট‌্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত