আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওয়াশিংটনে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওয়াশিংটনে বিএনপির বিক্ষোভ

জাহিদ রাহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের "ভার্জিনিয়া স্টেট বিএনপি"।গত ১৭ নভেম্বর ক্যাপিটাল হিলের সামনে এই বিক্ষোভ করে দলটির নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা শীতের তীব্রতা উপেক্ষা করে বিক্ষোভে প্লেকার্ড-ফেস্টুন নিয়ে হাজির হয়।

বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, ২৯ ডিসেম্বর পুলিশকে দিয়ে জনগণের ভোট লুট করে দেশকে আদিম অন্ধকারে নিমজ্জিত করেছে। চারদিকে ভীতি ও শঙ্কা আসন গেড়ে বসেছে। দেশে আজ অন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্যই জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে কারাগারে।

তারা বলেন, ৭৫ বছর বয়স্ক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুবই খারাপ। শারীরিকভাবে দূর্বল হয়ে পড়েছেন। সুচিকিৎসার অভাবে তার জীবন সংকটাপন্ন। সরকার পরিকল্পিতভাবে তাকে আটক অবস্থায় মারতে চায়। এসময় প্রতিহিংসার রাজনীতি পরিহার করে অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ভার্জিনিয়া বিএনপির নেতা নেসার আহমেদ,মোঃতোফায়েল, জামান, কামরুন নাহার(কনা), মোঃজাহিদুর রহমান,মোঃআলম,নিজাম,কাইয়ুম,আবু, যুক্তরাষ্ট্র বিএনপির শরাফত (বাবু)আরও অনেকে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট বিএনপির এই বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন, জাহেদ চৌধুরী এবং মরশেদ টিটো। নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা আখ্যায়িত করে তার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিক্ষোভে সরকারের সমলোচনা করে বিভিন্ন স্লোগান দেয় নেতা-কর্মীরা। স্লোগানে বলেন- ‘আমার নেত্রী আমার মা, জেলে থাকতে পারে না,’ ‘৭৫ এর হাতিয়ার, গরজে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে রাখে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দুই বছরের মতো কারাবন্দী রয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে গ্রেফতার অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত