আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপিকে কুক্ষিগত করে রাখতে চান ওয়াশিংটনের নেতারা

গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপিকে কুক্ষিগত করে রাখতে চান ওয়াশিংটনের নেতারা

গ্রেটার ওয়াশিংটন ডিসি (ডিসি, ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়া) এলাকায় বিএনপির রাজনৈতিক সকল কার্যক্রমে একক আধিপত্য ধরে রাখতে চায় ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা। এতে করে গ্রেটার অধিভূক্ত ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির নেতার কাছে পাঠানো  চিঠিতে ওয়াশিংটন ডিসি বিএনপির প্রতি ক্ষোভ জানায় গ্রেটার অধিভূক্ত অন্য প্রদেশ দুটির নেতারা।

ম্যারিল্যান্ড ও  ভার্জিনিয়া বিএনপির নেতারা- অনুমতি ছাড়া দলীয় ব্যানার ব্যবহার করায় ওয়াশিংটন ডিসির প্রতি ক্ষোভ জানিয়েছে। গত ১১ অক্টোবর ওয়াশিংটন ডিসি বিএনপি জাতীয় বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভায় “গ্রেটার ওয়াশিংটন ডিসি” বিএনপির ব্যানার ব্যবহার করায় তারা ক্ষোভ জানায়। প্রসঙ্গত,মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেটার ওয়াশিংটন ডিসি বলতে- ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া প্রদেশের সমন্বয়ে গঠিত।

কেন্দ্রীয় নেতা সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন গ্রেটার মুছে দিয়ে মিটিং করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া বিএনপির নেতারা অভিযোগ করেন- কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও মানছে না ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা। তারা চায় না ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ায় বিএনপির কমিটি গঠিত হোক।
তারা জানায়- গত ১৭ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি বিএনপির রাজনৈতিক কর্মশালায় অংশ নেয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সেই অনুষ্ঠানের ব্যানারও গ্রেটার ওয়াশিংটন লেখা থাকায় তাৎক্ষণিক তিনি সেটা মুছে দেন এবং তাদেরকে পরবর্তীতে গ্রেটার শব্দের ব্যবহার বন্ধের নির্দেশও দেন বিএনপির কেন্দ্রীয় নেতা। তবে কেন্দ্রীয় নেতারা নির্দেশনারও পরে, তারা বিষয়টি আমলে নেয়নি। তারপরও দেদারসে ওয়াশিংটন ডিসি বিএনপি তাদের কর্মসূচির ব্যানারে গ্রেটার ওয়াশিংটন লেখা ব্যবহার করছে। ফলে তাদের এমন কর্মকাণ্ডে ক্ষুদ্ধ ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া বিএনপির নেতা-কর্মীরা।
ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া নেতা-কর্মীরা বলছেন- যেখানে কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমে পৃথক কমিটি করার ঘোষণা দিয়েছে। আর কমিটি হলে সংগঠনিক বিস্তৃতি লাভ করবে। কিন্তু ওয়াশিংটন ডিসি বিএনপির নেতারা চায় না ‘কমিটি বিস্তৃতি লাভ করুক’। ওয়াশিংটন ডিসির মুষ্ঠিমেয় নেতারা চায়- ‘যেন তাদের হাতেই ক্ষমতা পুঞ্জভূত থাক’ বলে অভিয়োগ ম্যারিল্যান্ড-ভার্জিনিয়ার নেতাদের।
এদিকে ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া বিএনপি চিঠিতে দাবি করেছে- কেন্দ্রীয় বিএনপি ওয়াশিংটন ডিসির কমিটি দিয়েছে, কিন্তু গ্রেটার ওয়াশিংটনডিসির কোন কমিটি দেয়নি। কাজেই যারা দলীয় ব্যানারের অপব্যবহার করছে, তাদের শাস্তি দিয়ে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে।
সম্প্রতি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বরাবর পাঠানো চিঠিতে এসব ক্ষোভের কথা জানিয়েছে ম্যারিল্যান্ড বিএনপির পক্ষে প্রধান উপদেষ্টা সাহিদ খান চৌধুরী ও ভার্জিনিয়া বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ।
চিঠির ভাষ্য মতে- ওয়াশিংটন ডিসি বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তারা “গ্রেটার ওয়াশিংটন ডিসি” বিএনপির লিখিত ব্যানার ব্যবহার করে। যা অবৈধ ও দলীয় গঠনতন্ত্রের সংবিধান বহির্ভূত।
এসময় গঠনতন্ত্র অনুযায়ী অনুমোদন বিহীন ব্যানার ব্যবহারকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয় চিঠিতে।

শেয়ার করুন

পাঠকের মতামত